মার্কণ্ড

মার্কণ্ড, মার্কেণ্ডেও [ mārkaṇḍa, mārkēṇḍēō ] বি. মুনিবিশেষ বা তত্প্রণীত পুরাণবিশেষ। [সং. মৃকণ্ডু + অ, এয়]। মার্কণ্ডেয় চণ্ডী — মার্কণ্ড-পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য বর্ণনা, চণ্ডীকাব্য।

মারাঠি

মারাঠি বি. মহারাষ্ট্রের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. মহারাষ্ট্রীয়।

মারাঠা

মারাঠা [ mārāṭhā ] বি. মহারাষ্ট্রের অধিবাসী। ☐ মহারাষ্ট্রীয় (মারাঠা সৈন্য)। [সং. মহারাষ্ট্র > মরাঠ + বাং. আ]। মারাঠি বি. মহারাষ্ট্রের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. মহারাষ্ট্রীয়।

মেরে ফেলা

মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা।

মেরেকেটে

মেরে-কেটে ক্রি বিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)।

মারামারি

মারামারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই।

মারা যাওয়া

মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)।

মারা পড়া

মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)।

মারা

মারা [ mārā ] ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 10 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ...