মার্গ

মার্গ [ mārga ] বি. 1 পথ; 2 প্রকৃষ্ট উপায়; 3 সাধনা প্রণালী (ভক্তিমার্গ); 4 ধর্মপথ (ছুঁতমার্গ); 5 গুহ্যদ্বার; 6 সংগীতের খাঁটি শাস্ত্রীয় পদ্ধতি (মার্গসংগীত)। [সং. √ মৃজ+অ]। মার্গসংগীত বি. উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীত।

মার্কিউরি

মার্কারি, মার্কিউরি [ mārkāri, mārkiuri ] বিণ. পারদ, পোরা। [ইং. mercury]।

মার্কারি

মার্কারি, মার্কিউরি [ mārkāri, mārkiuri ] বিণ. পারদ, পোরা। [ইং. mercury]।

মার্কামারা

মার্কামারা বিণ. 1 চিহ্নিত; 2 দাগি (মার্কামারা চোর); 3 সুপরিচিত (মার্কামারা জিনিস)।

মার্কা

মার্কা [ mārkā ] বি. চিহ্ন, মার্ক। [ইং. mark] মার্কামারা বিণ. 1 চিহ্নিত; 2 দাগি (মার্কামারা চোর); 3 সুপরিচিত (মার্কামারা জিনিস)।

মার্কসবাদ

মার্কসবাদ [ mārkasa-bāda ] বি. জার্মান দার্শনিক কার্ল মার্কস প্রবর্তিত সাম্যবাদের তত্ত্ব বা মতাদর্শ। [মার্কস + সং. বাদ]। মার্কসবাদী বি. বিণ. মার্কসের তত্ত্বে বিশ্বাসী।

মার্কণ্ডেয় চণ্ডী

মার্কণ্ডেয় চণ্ডী — মার্কণ্ড-পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য বর্ণনা, চণ্ডীকাব্য।

মার্কেণ্ডেও

মার্কণ্ড, মার্কেণ্ডেও [ mārkaṇḍa, mārkēṇḍēō ] বি. মুনিবিশেষ বা তত্প্রণীত পুরাণবিশেষ। [সং. মৃকণ্ডু + অ, এয়]। মার্কণ্ডেয় চণ্ডী — মার্কণ্ড-পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য বর্ণনা, চণ্ডীকাব্য।