মারণ
মারণ [ māraṇa ] বি. 1 বধ, হনন (মারণযজ্ঞ); 2 বধের উদ্দেশ্য তন্ত্রোক্ত অভিচারবিশেষ (মারণমন্ত্র, মারণ উচ্চাটন); 3 (বিজ্ঞা.) ধাতু ও ধাতব পদার্থ ভস্মীকরণ। ☐ বিণ. বিনাশকারী, ধ্বংসাত্মক, মারাত্মক (মারণাস্ত্র)। [সং. √মৃ+ণিচ্+অন]। মারণাস্ত্র বি. ধ্বংসাত্মক অস্ত্র। মারিত বিণ. 1 হত, বিনাশিত; 2 ভস্মীকৃত।
মার
মার1 [ māra1 ] বি. মরণ, মৃত্যু, বিনাশ (সত্যের মার নেই)। [√ মৃ + অ]। মার2 [ māra2 ] বি. 1 কন্দর্প, কামদেব; 2 (বৌ. শা.) বুদ্ধদেবের তপস্যা ভঙ্গ করতে চেষ্টা করে এমন দেবতাবিশেষ; 3 মারণ, বধ। [সং. √ মৃ + ণিচ্ + অ]। মারক বি. মারী, মড়ক। ☐ বিণ. বধকারী, নাশক। মার3 [ māra3 ] বি. 1 প্রহার, আঘাত (চোরকে মার দেওয়া, ভগবানের মার); 2 লোকসান, ক্ষতি (ব্যবসায় মার খাওয়া)। [মারা দ্র-তু. মারি (√ মৃ + ণিচ্)]। মারকাট বি. 1 মারামারি কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই (মারকাট করে কাজ করা)। ☐ বিণ. বড়ো জোর, ঊর্ধ্বপক্ষে (মারকাট পাঁচশো টাকা)।...
মারমার কাটকাট
মারমার কাটকাট বি. 1 মারামারি ও কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই। ☐ বিণ. অত্যন্ত হইচইপূর্ণ বা বিরাট (মারমার কাটকাট ব্যাপার)।