ভাঁটুই

ভাঁটুই [ bhān̐ṭui ] বি. তৃণবিশেষ বা তার কাঁটাওয়ালা ফল যা সহজেই কাপড়ে ফুটে যায়। [দেশি]।

ভাঁজভাঙা

ভাঁজভাঙা বিণ. কাঁচা ও ইস্তিরি করা কাপড় পরবার জন্য খোলা হয়েছে এমন।

ভাংচি

ভাংচি [ bhāñci ] বি. কাউকে কোনো কাজ থেকে নিরস্ত করবার জন্য কুমন্ত্রণা; ভাঙানি। [সং. ভঙ্গ বা √ ভঞ্জ]।

ভাং

ভাং [ bhā ] বি. সিদ্ধি গাছ বা সেই গাছের পাতা থেকে প্রস্তুত মাদকবিশেষ। [< সং. ভঙ্গা]।

ভওলি

ভওলি [ bhōli ] বি. জমিদারকে খাজনার বদলে দেয় শস্য। [দেশি]।

ভাওয়াইয়া

ভাওয়াইয়া [ bhāōẏāiẏā ] বি. উত্তরবঙ্গের (বিশেষত) মালদহ অঞ্চলে প্রচলিত লোকসংগীতবিশেষ। [দেশি]।

ভাও

ভাও [ bhāō ] বি. ১. দাম, দর (ভাও কত?); ২. ভাব, হালচাল। [হি. < সং. ভাব]।

ভাইসচ্যান্সেলর

ভাইসচ্যান্সেলর [ bhāisa-cyānsēlara ] বি. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। [ইং. vice-chancellor]।

ভাইসরয়

ভাইসরয় [ bhāisa-raẏa ] বি. ইংরেজ আমলের ভারতের সর্বোচ্চ পদাধিকারী রাজপ্রতিনিধিবিশেষ। [ইং. viceroy]।

ভাইরাস

ভাইরাস [ bhāi-rāsa ] বি. ১. সবসময় সাধারণ অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না এত ক্ষুদ্র রোগসৃষ্টিকারী জীবাণু; ২. (কম্পিউটারে) যেসব লুকানো প্রোগ্রাম ক্রমাগত কম্পিউটারে এসে অন্য প্রোগ্রামের ক্ষতি করে। [ইং. virus]।