ভ ভাগ্যি ভাগ্যি [ bhāgyi ] (কথ্য) বি. ভাগ্য। ☐ অব্য. ভাগ্য ভালো তাই, ভাগ্যবলে (ভাগ্যি, তুমি সময়মতো এসেছ)। [সং. ভাগ্য]।
ভ ভাগাভাগি ভাগাভাগি [ bhāgā-bhāgi ] বি. বন্টন, ভাগবাটোয়ারা (আমগুলো নিজেদের মধ্য ভাগাভাগি করে নিল)। [বাং. ভাগ + আ + ভাগ + ই]।
ভ ভাগবত ভাগবত [ bhāga-bata ] বিণ. ১. ভগবদ্বিষয়ক, ভগবানবিষয়ক; ২. ভগবক্তক। ☐ বি. আঠারোটি পুরাণের অন্যতম। [সং. ভগবত্ + অ]।
ভ ভাক্ত ভাক্ত [ bhākta ] বিণ. ১. গৌণ, অপ্রধান (ভাক্ত অর্থ); ২. লাক্ষণিক; ৩. ঔপচারিক; ৪. কপট (ভাক্ত বৈষ্ণব)। [সং. ভক্তি + অ]।
ভ ভাঁড়ার ভাঁড়ার [ bhān̐ḍ়āra ] বি. ভাণ্ডার; যেখানে খাবার ও অন্যান্য রান্নার জিনিস মজুত করা হয় (ভাঁড়ার ঘর)। [বাং. ভাণ্ডার]।
ভ ভাঁড়ানো ভাঁড়ানো [ bhān̐ḍ়ānō ] ক্রি. বি. ছলনা বা প্রতারণা করা; সত্য গোপন করা (নাম ভাঁড়িয়েছে)। [সং. ভণ্ড]।
ভ ভাঁওতা ভাঁওতা [ bhām̐ōtā ] বি. ধাপ্পা, প্রতারণা (ভাঁওতা দিয়ে কতগুলো টাকা নিয়ে গেল)। [দেশি]। ভাঁওতাবাজ বিণ. প্রতারক, ঠক। বি. ভাঁওতাবাজি।