ভাট

ভাট [ bhāṭa ] বি. কোনো অভিজাত বা উঁচু বংশের স্তুতিমূলক পরিচয় গেয়ে শোনানোই যাদের জীবিকা, স্তুতিপাঠক, বন্দনাগানের গায়ক। [< সং. ভট্ট]।

ভাজ্য

ভাজ্য [ bhājya ] বিণ. ভাগ বা বিভাজিত করা যায় এমন। ☐ বি. যে রাশিকে অন্য রাশি দিয়ে ভাগ করতে ববে, dividend. [সং. √ ভাজ্ + য]।

ভাজিত

ভাজিত [ bhājita ] বিণ ১. (গণি.) ভাগ করা হয়েছে এমন (পনেরো ভাজিত তিন); ২. বিভক্ত; ৩. পৃথক্কৃত, আলাদা করা হয়েছে এমন। [সং. √ ভাজ্ + ত]।

ভাজি

ভাজি [ bhāji ] বি. ভাজা তরকারি, ভাজা সবজি, শুকনো করে ভাজা সবজি; সচ. ভাতের সঙ্গে খাওয়ার ভাজা সবজি। [বাং. ভাজা + ই]।

ভাজনা

ভাজনা [ bhājanā ] বিণ. ভাজার কাজে ব্যবহৃত (ভাজনা খোলা)। [ভাজা দ্র]।

ভাজন

ভাজন [ bhājana ] বি. ১. পাত্র বা আধার (স্নেহভাজন); ২. ভাগ করা (বিভাজন)। [সং. ভাজ্ + অন]।

ভাঙানি

ভাঙানি [ bhāṅāni ] বি. ১. ভাংচি দিয়ে প্রতিকূল করা, গোপনে বিরুদ্ধতা করে অসুবিধার সৃষ্টি করা (লাগানি-ভাঙানি); ২. খুচরো পয়সা (দশ টাকার ভাঙানি)। [বাং. ভাঙা + আনি]।

ভাঙড়

ভাঙড় [ bhāṅaḍ় ] বিণ. সিদ্ধিখোর, ভাংখোর। [বাং. ভাং + দড়]।

ভাঙচুর

ভাঙচুর [ bhāṅa-cura ] বি. ভাঙা ও গুঁড়িয়ে দেওয়া ভেঙে তছনছ করা; লণ্ডভণ্ড (একদল লোক ঘরে ঢুকে ভাঙচুর করেছে)। [বাং. ভাঙা + চুর (চুর্ণ)]।

ভাগ্যিস

ভাগ্যিস [ bhāgyisa ] অব্য. কপালজোরে, ভাগ্য ভালো বলে, ভাগ্যগুণে (ভগ্যিস সে সময়মতো এসে পড়েছিল)।