ভসভস

ভসভস [ bhasa-bhasa ] অব্য. নল ইঞ্জিনের চিমনি প্রভৃতি থেকে প্রচুর পরিমানে ধোঁয়া দ্রুত বেরোবার শব্দসূচক (ভসভস করে ধোঁয়া বেরোচ্ছে)। [ধ্বন্যা.]।

ভস্ত্রা

ভস্ত্রা [ bhastrā ] বি. ১. ভিস্তি, জল রাখার বা বহন করার জন্য চামড়ার থলি; ২. কামারের হাপর বা বায়ুযন্ত্র, bellow. [সং. √ ভস্ + ত্র + আ]।

ভসকা

ভসকা [ bhasakā ] বিণ. ১. জলবত্, পানসে (ভসকা জামরুল); ২. জমাট নয় এমন, আলগা (ভসকা মাটি)। [দেশি]।

ভল্ল

ভল্ল [ bhalla ] বি. বর্শাজাতীয় প্রাচীন অস্ত্রবিশেষ। [সং. √ ভল্ল্ + অ]।

ভরপেট

ভরপেট [ bhara-pēṭa ] বিণ. পেট ভরে এমন (ভরপেট ভাত, ভরপেট খাবার)। ☐ ক্রি-বিণ. পেট ভরতি করে (এই অবেলায় ভরপেট খেয়ো না)। [বাং. ভর + পেট]।

ভরপুর

ভরপুর [ bhara-pura ] বিণ. পরিপূর্ণ, পুরোপুরি ভরা (মন আনন্দে ভরপুর, রসেগন্ধে ভরপুর)। [বাং. ভরা + পুরা (পূরা)]।

ভয়াবহ

ভয়াবহ [ bhaẏābaha ] বিণ. ভীতিজনক, ভয়ংকর (ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড)। [সং. ভয় + আবহ]। বি. ভয়াবহতা।