ভাবিত

ভাবিত [ bhābita ] বিণ. ১. চিন্তিত; ২. উদ্বিগ্ন (তার জন্য একটু ভাবিত হচ্ছি); ৩. প্রাপ্ত বা প্রাপিত; ৪. শোধিত বা রঞ্জিত; ৫. প্রকটিত (কৃষ্ণের চরিত্র গীতার ভাবের দ্বারা ভাবিত)। [সং. √ ভূ + ণিচ্ + ত]।

ভাবানো

ভাবানো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।

ভাবা

ভাবা [ bhābā ] ক্রি. ১. চিন্তা করা (কী ভাবছ:); ২. দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); ৩. বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); ৪. সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); ৫. অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); ৬. গণ্য করা (পণ্ডিত ভাবা); ৭. উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ভাবানো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।

ভাববাদী

ভাববাদী (-দিন্) বি. বিণ. যে ভাববাদে বিশ্বাস করে।

ভাববাদ

ভাববাদ [ bhāba-bāda ] বি. ভাবই জগতের মূল চালিকা শক্তি-এই দার্শনিক মত, idealism. [সং. ভাব + বাদ]। ভাববাদী (-দিন্) বি. বিণ. যে ভাববাদে বিশ্বাস করে।

ভাববাচ্য

ভাববাচ্য [ bhāba-bācya ] বি. ১. বাক্যের যে রূপে ক্রিয়া কর্তার ভূমিকা নেয়; ২. (কৌতু.) সরাসরি না বলে ইঙ্গিতে বা পরোক্ষে বলা (ওরা এখনও ভাববাচ্যে কথা চালিয়ে যাচ্ছে)। [সং. ভাব + বাচ্য]।

ভাবনা

ভাবনা [ bhābanā ] বি. ১. চিন্তা, বিবেচনা (এ বিষয়ে তোমার ভাবনাটা কীরকম?); ২. দুশ্চিন্তা, উদ্বেগ (ছেলেটার জন্য ভাবনা হচ্ছে); ৩. ওষুধ ইত্যাদি বারবার চূর্ণ করা ও শোধন করা। [সং. √ ভূ + ণিচ্ + অন + আ]।

ভাবনীয়

ভাবনীয় বিণ. চিন্তনীয়; উদ্ভাবনযোগ্য।

ভাবন

ভাবন [ bhābana ] বিণ. ১. চিন্তা করা, চিন্তন; ২. কল্পনা বা ধ্যান করা; ৩. সৃজন; ৪. প্রসাধন করা বা সজ্জিত করা; ৫. ওষুধ ইত্যাদির শোধন বা সংস্কার। [সং. √ ভূ + ণিচ্ + অন]। ভাবনীয় বিণ. চিন্তনীয়; উদ্ভাবনযোগ্য।

ভাবক

ভাবক [ bhābaka ] বিণ. ১. যে ভাবে বা চিন্তা করে, চিন্তক, চিন্তাকারী; ২. উৎপাদক। [সং. √ ভূ + ণিচ্ + অক]।