ভাব

ভাব [ bhāba ] বি. ১. মানসিক অবস্হা (ভাবান্তর); ২. অস্তিত্ব, সত্তা; ৩. অভিপ্রায়; ৪. জন্ম, উত্পত্তি, সৃষ্টি; ৫. স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন); ৬. প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে); ৭. প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে); ৮. নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব); ৯. চিন্তা, ধ্যান (ভাবমগ্ন); ১০. ভক্তি, আবেগ (ভাবে বিভোর); ১১. অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion. [সং. √ ভূ + অ]।

ভাপানো

ভাপানো ক্রি. বি. তাপে সিদ্ধ করা।

ভাপা

ভাপা [ bhāpā ] বিণ. তাপে সিদ্ধ করা হয়েছে এমন (ভাপা ইলিশ)। [বাং. ভাপ + আ]। ভাপানো ক্রি. বি. তাপে সিদ্ধ করা।

ভাপ

ভাপ [ bhāpa ] বি. ১. গরম বাষ্প (ফুটন্ত জলের ভাপ লেগেছে); ২. তাপ, উত্তাপ (রোদের ভাপ); ৩. গরম সেক (চোখে ভাপ দাও); ৪. (আল.) মনের আবেগ, হৃদয়াবেগ। [< সং. বাষ্প]।

ভাদ্রবধূ

ভাদ্রবধূ [ bhādra-badhū ] বি ছোটো ভাইয়ের স্ত্রী। [সং. ভ্রতৃবধু]।

ভাদ্দর বউ

ভাদ্দর বউ [ bhāddara-bu ] বি. ছোটো ভাইয়ের স্ত্রী, ভাদ্রবধু। [< সং. ভ্রাতৃবধু]।

ভদু

ভদু [ bhadu ] বি. বাংলার লৌকিক দেবীবিশেষ যাঁর পূজা হয় ভাদ্র মাসে। [< সং. ভাদ্র]।

ভাজক

ভাজক [ bhājaka ] বিণ. ভাগকারী। ☐ বি. (গণি.) যে রাশি দিয়ে ভাগ করা হয়, divisor. [সং. √ ভজ্ + অক]।

ভাঙানো

ভাঙানো [ bhāṅānō ] ক্রি. বি. ১. দূর করা, ঘুচানো (ভয় ভাঙানো, ঘুম ভাঙানো); ২. খুচরো করা (টাকা ভাঙানো); ৩. ভাংচি দেওয়া (মন ভাঙানো); ৪. কাজে লাগিয়ে বা ব্যবহার করে সুবিধা পাওয়া (বাপের নাম ভাঙিয়ে সুবিধে আদায় করেছে)। [বাং. ভাঙা + আনো]।