ভায়াদ

ভায়াদ [ bhāẏāda ] বি. জ্ঞাতিভাই সহোদর না হলেও ভ্রাতৃসম্পর্কযুক্ত ব্যক্তি। [> ভাই]।

ভায়া

ভায়া [ bhāẏā ] বি. ভাই বা ভ্রাতৃতুল্য ব্যক্তিকে প্রিয়সম্বোধন। [বাং. ভাই]।

ভায়

ভায় [ bhāẏa ] ক্রি. (কাব্য) ১. দীপ্তি বা শোভা পায় (‘হাসিখানি তাহে ভায়’); ২. ভালো লাগে (‘মোর মনে আন নাহি ভায়’: অ. গু)। [বাং. √ ভা (< সং. ভা)]।

ভাম

ভাম [ bhāma ] বি. খট্টাশ বা খটাশজাতীয় জন্তুবিশেষ। [দেশি]।

ভামিনী

ভামিনী [ bhāminī ] বি. ১. কোপস্বভাবা নারী, রাগী স্ত্রীলোক; ২. নারী। [সং. ভাম + ইন্ + ই]।

ভাব্য

ভাব্য [ bhābya ] বিণ. ১. চিন্তনীয়, ভাববার মতো (ভাব্য বিষয়); ২. অবশ্যই হবে এমন, অবশ্যম্ভাবী, ভবিতব্য; ৩. সাধ্য, নিষ্পাদ্য, নিষ্পন্ন করতে হবে এমন। [সং. √ ভূ + য]।

ভাবুক

ভাবুক [ bhābuka ] বিণ. ১. কল্পনাপটু; ২. চিন্তাশীল (ভাষাভাবুক); ৩. ভাবগ্রাহী; ৪. অতিরিক্ত ভাবপ্রবণ। [সং. √ ভূ + উক]। বি. ভাবুকতা।

ভাবিনী

ভাবিনী [ bhābinī ] বি. কামিনী, ভাবময়ী নারী (‘ভাবের ভাবিনী রাধা’)। [সং. ভাব + ইন্ + ঈ]।

ভাবিক

ভাবিক [ bhābika ] বিণ. ১. উদ্দীপক; ২. স্বাভাবিক; ৩. ভাবযুক্ত; ৪. ভবিষ্যত্-সম্বন্ধীয়। ☐ বি. কাব্যের অলংকারবিশেষ। [সং. ভাব + ইক]।