ভারোত্তোলন
ভারোত্তোলন [ bhārōttōlana ] বি. ওজন তোলা লোহার রডের দুই দিকে বিশেষ ওজনের লোহার চাকতি লাগিয়ে মাথার উপরে তোলবার প্রতিযোগিতা, weight-lifting. [সং. ভার + উত্তোলন]।
ভারতনাট্যম
ভারতনাট্যম [ bhārata-nāṭyama ] বি. দক্ষিণ ভারতে উদ্ভূত সুবিখ্যাত ধ্রুপদী নৃত্য শৈলীবিশেষ।