ভ্রামণিক

ভ্রামণিক [ bhrāmaṇika ] বিণ. বি. ভ্রমণকারী, যে ভ্রমণ করে (ভ্রামণিকদের বিশ্রামের স্হান)। [সং ভ্রমণ + ইক]।

ভ্রামক

ভ্রামক [ bhrāmaka ] বি. ১. অয়স্কান্ত মণি; ২. শিয়াল। [সং √ ভ্রম্ + অক]।

ভালোবাসা

ভালোবাসা [ bhālō-bāsā ] ক্রি. ১. প্রণয়যুক্ত বা প্রেমযুক্ত হওয়া; ২. অনুরাগী হওয়া (গান ভালোবাসে); ৩. স্নেহ করা বা প্রীতিভাবাপন্ন হওয়া (ভাইবোনকে ভালোবাসে); ৪. শ্রদ্ধা করা, ভক্তি করা; ৫. আসক্ত বা আকৃষ্ট হওয়া; ৬. পছন্দ করা (তুমি কি আম ভালোবাসো?)। বি. প্রণয়, প্রেম; অনুরাগ; স্নেহ-প্রীতি; শ্রদ্ধা, ভক্তি; আসক্তি; টান, পছন্দ। [বাং. ভালো + বাসা৩]।

ভাষণ

ভাষণ [ bhāṣaṇa ] বি. ১. উক্তি, বাক্য; ২. বক্তৃতা (সেদিন বাইরে দাঁড়িয়ে আপনার ভাষণ শুনছিলাম)। [সং. √ ভাষ্ + অন]।

ভালোমানুষ

ভালোমানুষ [ bhālō-mānuṣa ] বি. ১. সত্ ও নিরীহ লোক (তাঁর মতো ভালোমানুষকেও এত দুর্ভোগ ভূগতে হল?); ২. গোবেচারা ধরনের লোক (নিতান্তই ভালোমানুষ)। [বাং. ভালো + মানুষ]। ভালোমানুষ সাজা ক্রি. বি. ভালোমানুষির ভানকরা। ভালোমানুষি করা ক্রি. বি. নিরীহ লোকের মতো আচরণ করা।

ভালুক

ভালুক [ bhāluka ] বি. সারা গায়ে ঘন বড়ো লোমযুক্ত এবং তীক্ষ্ণ নখ দন্তযুক্ত সচ. মাংসাশী বন্য জন্তুবিশেষ, ভল্লুক।

ভালাই

ভালাই [ bhālāi ] বি. কল্যাণ, মঙ্গল। [বাং. ভালো + আই]।

ভার্যা

ভার্যা [ bhāryā ] বি. পত্নী, স্ত্রী। [সং. √ ভৃ + য + আ]।