ভ ভ্যাপসা ভ্যাপসা [ bhyāpasā ] বিণ. ১. রুদ্ধ তাপ বা বাষ্পের মতো (ভ্যাপসা গরম); ২. বায়ুচলাচল বন্ধ হলে যেমন ভাব হয় তেমনি (ভ্যাপসা গন্ধ)। [বাং. ভাপ (বাষ্প) + সা]।
ভ ভ্যালা ভ্যালা [ bhyālā ] বিরক্তি বিদ্রুপ প্রভৃতিতে ভালো -র বিকৃত রূপ (ভ্যালা বিপদ, ভ্যালা ঝামেলা হল দেখছি)।
ভ ভ্রমাত্মক ভ্রমাত্মক [ bhramātmaka ] বিণ. ভ্রান্তিজনক; ত্রুটিপূর্ণ, ভুল (ভ্রমাত্মক উক্তি)। [সং ভ্রম + আত্মন্ + ক়]।
ভ ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ বিণ. ১. ঘুরানো হচ্ছে এমন; ২. (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); ৩. (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)।
ভ ভ্রাম্য ভ্রাম্য [ bhrāmya ] বিণ. ভ্রমণের যোগ্য; পরিক্রমণীয়। [সং √ ভ্রম্ + য]। ভ্রাম্যমাণ বিণ. ১. ঘুরানো হচ্ছে এমন; ২. (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); ৩. (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)।
ভ ভ্রাত্রীয় ভ্রাত্রীয় [ bhrātrīẏa ] বি. ভ্রাতুষ্পুত্র ভাইপো। ☐ বিণ. ভাইয়ের তুল্য; ভ্রাতৃসম্বন্ধীয়। [সং ভ্রাতৃ + ঈয়]।