ভেসলিন

ভেসলিন [ bhēsa-lina ] বি. গায়ের চামড়াকে নরম করতে ব্যবহ়ৃত পেট্রোলিয়াম জেলিবিশেষ। [ই. vaseline]।

ভৈরব

ভৈরব [ bhairaba ] বি. ১. শিব; ২. শিবের রুদ্রমূর্তি; ৩. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ; ৪. নদবিশেষ। ☐ বিণ. ভীষণ, ভয়ানক (ভৈরব গর্জন, ভৈবব মূর্তি)। [সং. ভীরু + অ]।

ভোঁস

ভোঁস [ bhōm̐sa ] বি. অব্য. ফোঁস-থেকে গম্ভীরতর আওয়াজ, নিশ্বাসের গভীর ও গম্ভীর আওয়াজ।

ভোঁভোঁ

ভোঁভোঁ [ bhō-m̐bhō ] অব্য. ফাঁকা বা শূন্যতাবোধক (বাড়ি গিয়ে দেখি ভোঁ-ভাঁ, কেউ কোথাও নেই)। [ধ্বন্যা.]।

ভোঁতা

ভোঁতা [ bhōn̐tā ] বিণ. ১. ধার নেই এমন (ভোঁতা ছুরি); ২. মোটা, ডগা মোটা এমন (ভোঁতা ছুঁচ); ৩. বোকা (ভোঁতা বুদ্ধি); ৪. নীরব, নির্বাক (‘মুখ হৈল ভোঁতা’: হেম)। [হি. ভোংতরা]।

ভৈরোঁ

ভৈরোঁ [ bhairō ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ, ভৈরব। [হি. ভৈরোঁ < সং ভৈরব]।

ভৈল

ভৈল [ bhaila ] ক্রি. (ব্রজ.) ভেল, হল। [< সং. √ ভূ]।

ভোঁ

ভোঁ [ bhō ] অব্য. বি. ১. দ্রুত দৌড় বা ধেয়ে যাওয়ার ভাবসূচক (ভোঁ-দৌড়); ২. স্টিমার কারখানা ট্রেন প্রভৃতির বাঁশি (ভোঁ শুনে ঘুম ভাঙ্গে); ৩. ঘূর্ণনের শব্দ (মাথাটা ভোঁ করে ঘুরে গেল) । [ধ্বন্যা.]

ভোঁদা

ভোঁদা [ bhōn̐dā] ভুঁদো -র রূপভেদ।

ভোঁদড়

ভোঁদড় [ bhōn̐daḍ় ] বি. প্রধানত মাছ খায় এমন উদ্বিড়ালজাতীয় জলজন্তুবিশেষ। [< সং. উদ্র]।