ভেট

ভেট [ bhēṭa ] বি. ১. উপহার, উপঢৌকন, নজরানা (জমিদারকে এটাসেটা ভেট দিতে হয়); ২. সাক্ষাত্, মোলাকাত (তার সঙ্গে ভেট হল?)। [হি.]।

ভেটকি

ভেটকি [ bhēṭaki ] বি. ভেড়ি বা নদীর চ্যাপটা গড়নের সুস্বাদু মাছবিশেষ। [> সং. বেকট]।

ভেত্তা

ভেত্তা [ bhēttā ] (-ত্তৃ) বিণ. ভেদকারী ভেদকারক; ছেদনকারী। [সং. √ ভিদ্ + তৃ]।

ভেরী

ভেরি, ভেরী [ bhēri, bhērī ] বি. ঢাক, দামামা (ভেরিনিনাদ)। [সং. √ ভী + রি]।

ভেরি

ভেরি, ভেরী [ bhēri, bhērī ] বি. ঢাক, দামামা (ভেরিনিনাদ)। [সং. √ ভী + রি]।

ভেলপুরি

ভেলপুরি [ bhēla-puri ] বি. কচুরি বা পুরিজাতীয় উত্তরভারতীয় খাবারবিশেষ [হি.]।

ভেলভেট

ভেলভেট [ bhēla-bhēṭa ] বি. অতি কোমল তন্তুতে বোনা কাপড়বিশেষ। [ইং. velvet]।

ভেলি

ভেলি [ bhēli ] বি. শক্ত গুড়বিশেষ (ভেলিগুড়)। [হি. ভেলী]।

ভেল্কি

ভেল্কি [ bhalki] ভেলকি -র বর্জিত বানান।

ভেষজ

ভেষজ [ bhēṣaja ] বি. ওষুধ। [সং. ভেষ + √ জি + অ]।