ভূমা

ভূমা [ bhūmā ] (-মন্) বি. ১. সর্বব্যাপী পুরুষ; ২. বহুত্ব। ☐ বিণ ভূয়িষ্ঠ, বহুল (ভুমানন্দ)। [সং. বহু + ইমন্]।

ভূর্লোক

ভূর্লোক [ bhūrlōka ] বি. সপ্তপাতালসহ পৃথিবী, ভূলোক। [সং. ভূঃ + লোক]।

ভৃঙ্গার

ভৃঙ্গার [ bhṛṅgāra ] বি. ১. জলের গাড়ু; ২. জল ছিটানোর ছিদ্রযুক্ত পাত্র, ঝারি। [সং. √ ভ্রৃ + আর]।

ভৃঙ্গারিকা

ভৃঙ্গারিকা [ bhṛṅgārikā ] বি. ঝিঁঝি পোকা। [সং. ভৃঙ্গার + ক + আ]।

ভৃঙ্গি

ভৃঙ্গি [ bhṛṅgi ] বি. শিবের অনুচরবিশেষ। [সং. ভৃ + গি]।

ভৃত্য

ভৃত্য [ bhṛtya ] বি. ১. চাকর; পরিচারক; ২. বেতনভোগী। [সং. √ ভৃ + য]।

ভৃষ্ট

ভৃষ্ট [ bhṛṣṭa ] বিণ. ভাজা হয়েছে এমন, ভর্জিত (ভৃষ্ট শাক, ভৃষ্ট পলাণ্ডু)। [সং. √ ভ্রস্জ্ + ত]।

ভেউ ভেউ

ভেউ ভেউ [ bhēu bhēu ] বি. অব্য. ১. আকুল কান্নার শব্দ; ২. কুকুরের ডাক। [ধ্বন্যা.]।

ভেঁপু

ভেঁপু [ bhēm̐pu ] বি. তালপাতা বা অন্য জিনিস দিয়ে তৈরি লম্বা বাঁশিবিশেষ। [দেশি]।

ভোকো

ভোকো [ bhōkō ] বিণ. ১. বোকা, নির্বোধ; ২. হতবম্ব, হতবুদ্ধি, ঘাবড়ে গেছে এমন (এমন ভেকো বনে গেলে কেন?)। [দেশি-তু. ভ্যাবাচ্যাকা]।