ভ ভোজপুরি ভোজপুরি [ bhōja-puri ] বিণ. ১. ভোজপুরে তৈরী বা উত্পন্ন; ২. ভোজপুর দেশের (ভোজপুরি দারোয়ান)। ☐ বি. ভোজপুরের অধিবাসী। [ভোজপুর + বাং. ই]।
ভ ভোজ্য ভোজ্য [ bhōjya ] বিণ. ১. ভোজন করার বা খাওয়ার উপযুক্ত, ভোজনযোগ্য, আহার্য (ভোজ্যদ্রব্য, ভোজ্য তেল); ২. পিতৃপুরুষের তৃপ্তির জন্য দেয় অন্নাদি (তু. কথ্য ভুজ্জি)। [সং. √ ভুজ + য]।