ভিন্ন
ভিন্ন [ bhinna ] বিণ. 1 অন্য (ভিন্ন ব্যাপার, ভিন্ন কথা); 2 আলাদা, পৃথক (ভিন্ন হয়ে বসো); 3 বিচ্যুত, বিযুক্ত, খণ্ডিত, বিভক্ত (ছিন্নভিন্ন দেহ); 4 একান্নবর্তী নয় এমন, হাঁড়ি আলাদা এমন (ভাইয়েরা ভিন্ন হয়েছে)। ☐ অব্য. অনু. ছাড়া, বিনা, ব্যতীত (এ কাজ সে ভিন্ন আর কেউই পারবে না)। [সং. √ ভিদ্ + ত]। ভিন্নতা বি. অন্যত্ব; পার্থক্য (চালচলনের ভিন্নতা)। ভিন্নরুচি বিণ. আলাদা বা অন্যরকম রুচিবিশিষ্ট। ভিন্নার্থ বি. অন্য অর্থ বা তাত্পর্য। ☐ বিণ. অন্য অর্থ বা তাত্পর্যযুক্ত। ভিন্নার্থক বিণ. ভিন্ন অর্থযুক্ত (ভিন্নার্থক শব্দ)।
ভিত্তি
ভিত্তি [ bhitti ] বি. 1 ভিত, বনিয়াদ, (সুদৃঢ় ভিত্তি স্হাপন করা, সমাজের ভিত্তি); 2 দেওয়াল; 3 মূল, কারণ (অভিযোগ ভিত্তিহীন)। [সং. √ ভিদ্ + তি]। ভিত্তিপ্রস্তর বি. বনিয়াদ তৈরির সময় প্রথম যে পাথর বা ইট স্হাপন করা হয়। ভিত্তিভূমি বি. যে ভূমি জুড়ে ভিত তৈরি করা হয়। ভিত্তিমূল বি. বনিয়াদের যে অংশ মাটির নীচে থাকে। ভিত্তিহীন বিণ. কারণহীন, অমূলক। -ভিত্তিক বিণ. (সমাসের উত্তরপদে) ভিত্তি বা মূলবিশিষ্ট (আদর্শভিত্তিক কর্মসূচী, ব্যক্তিভিত্তিক আন্দোলন)।