ভিষক

ভিষক [ bhiṣaka ] (-ষজ্) > ষক্) বি. চিকিত্সক; বৈদ্য। [সং. √ ভিষজ্ + ক্বিপ্। বিণ. ভেষজ।

ভির্মি

ভিরমি, ভির্মি [ bhirami, bhirmi ] বি. হঠাত্ মাথা ঘুরে যাওয়া বা তজ্জনিত মূর্ছা (ভিরমি খেয়ে পড়ল)। [সং. ভ্রমি]।

ভিরমি

ভিরমি, ভির্মি [ bhirami, bhirmi ] বি. হঠাত্ মাথা ঘুরে যাওয়া বা তজ্জনিত মূর্ছা (ভিরমি খেয়ে পড়ল)। [সং. ভ্রমি]।

ভিয়েন

ভিয়ান, [ bhiẏāna, ] (কথ্য) ভিয়েন বি. রসগোল্লা সন্দেশ ইত্যাদি মিঠাই তৈরি করার কাজ (ভিয়েন বসানো)। [দেশি]।

ভিয়ান

ভিয়ান, [ bhiẏāna, ] (কথ্য) ভিয়েন বি. রসগোল্লা সন্দেশ ইত্যাদি মিঠাই তৈরি করার কাজ (ভিয়েন বসানো)। [দেশি]।

ভিমরুলের চাকে ঘা

ভিমরুলের চাকে ঘা (বা খোঁচা) দেওয়া (আল.) হিংস্র ও একতাবদ্ধ জনতাকে উত্তেজিত করা।

ভিমরুল

ভিমরুল [ bhima-rula ] বি. বোলতাজাতীয় কিন্তু বড়ো ও কালো এবং তীব্র বিষযুক্ত হুল-ফোটানো পতঙ্গবিশেষ। [< সং. ভৃঙ্গরোল]। ভিমরুলের চাক দলবদ্ধ ভিমরুলের তৈরি গোলাকার বাসা। ভিমরুলের চাকে ঘা (বা খোঁচা) দেওয়া (আল.) হিংস্র ও একতাবদ্ধ জনতাকে উত্তেজিত করা।

ভিন্নার্থক

ভিন্নার্থক বিণ. ভিন্ন অর্থযুক্ত (ভিন্নার্থক শব্দ)।

ভিন্নার্থ

ভিন্নার্থ বি. অন্য অর্থ বা তাত্পর্য। ☐ বিণ. অন্য অর্থ বা তাত্পর্যযুক্ত।