ভীম

ভীম [ bhīma ] বিণ. ভীষণ, ভয়ংকর, প্রচণ্ড (ভীমাকৃতি, ভীমদর্শন রাক্ষস)। ☐ বি. মহাভারতের মধ্যমপাণ্ডব ভীমসেন। [সং. √ ভী + ম। স্ত্রী. ভীমা। ভীমবিক্রম বি. প্রচণ্ড পরাক্রম।

ভীতা

ভীতা স্ত্রী. ভীত [ bhīta ] বিণ. ভয় পেয়েছে এমন, শঙ্কিত (এত সহজে তিনি ভীত হন না)। [সং. ভী + ত]।

ভীত

ভীত [ bhīta ] বিণ. ভয় পেয়েছে এমন, শঙ্কিত (এত সহজে তিনি ভীত হন না)। [সং. ভী + ত]। স্ত্রী. ভীতা। ভীতি বি. ভয়, শঙ্কা।

ভিস্তিওয়ালা

ভিস্তিওয়ালা বি. যে-ব্যক্তি মশকে করে জল বহন ও সরবরাহ করে (‘রোগা এক ভিস্তিওয়ালা’: সু. রা)।

ভিস্তি

ভিস্তি [ bhisti ] বি. 1 জল বয়ে নিয়ে যাবার জন্য ব্যবহৃত চামড়ার থলিবিশেষ, মশক (ভিস্তিতে করে জল নেওয়া); 2 মশকে করে যে-ব্যক্তি জল বহন ও সরবরাহ করে। [ফা. বিহিশত্]। ভিস্তিওয়ালা বি. যে-ব্যক্তি মশকে করে জল বহন ও সরবরাহ করে (‘রোগা এক ভিস্তিওয়ালা’: সু. রা)।