ভিড়ভাট্টা
ভিড়ভাট্টা বি. (কথ্য) খুব ভিড়, বিরক্তিকর জনসমাবেশ বা লোকের ঠাসাঠাসি (আমি ভিড়ভাট্টা এড়িয়ে চলি)।
ভিক্ষোপজীবিনী
ভিক্ষাজীবিনী, ভিক্ষোপজীবিনী স্ত্রী. ভিক্ষাজীবী, ভিক্ষোপজীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী।