ভেড়ো

ভেড়ুয়া, ভেড়ো বিণ. বি. 1 ভেড়ার তুল্য কাপুরুষ; 2 স্ত্রৈণ।

ভেড়ুয়া

ভেড়ুয়া, ভেড়ো বিণ. বি. 1 ভেড়ার তুল্য কাপুরুষ; 2 স্ত্রৈণ।

ভেড়ি

ভেড়ি১ [ bhēḍ়i ] বি. চারদিকে বাঁধ দিয়ে আটকে রাখা জল, জল আটকাবার বাঁধ (মাছের ভেড়ি)। [দেশি]। ভেড়ি২  বি. (স্ত্রী.)-ভেড়া।

ভেড়াকান্ত

ভেড়াকান্ত বি. 1 আস্ত বোকা, বোকার সেরা; 2 অতি নিরীহ ও অতিবোকা লোক।

ভেড়ানো

ভেড়ানো ক্রি. বি. সংলগ্ন করা; তীরের কাছে আনা (নৌকো ভিড়ানো); মিলিত করা (দলে ভিড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ভিড়া

ভেড়া1, ভিড়া [ bhēḍ়ā1, bhiḍ়ā ] ক্রি. 1 লগ্ন হওয়া (‘কূলে এসে ভিড়ে’: রবীন্দ্র); 2 তীরের কাছে আসা (নৌকাটা ভিড়াও); 3 মিলিত হওয়া, মেশা (দলে ভেড়া)। ☐ বি. উক্ত সব অর্থে (দলে ভেড়া ভালো নয়)। ☐ বিণ. উক্ত সব অর্থে (দলে-ভেড়া ছেলে, কূলে-ভেড়া নৌকো)। [হি. √ ভিড়্ + বাং. আ]। ভেড়ানো ক্রি. বি. সংলগ্ন করা; তীরের কাছে আনা (নৌকো ভিড়ানো); মিলিত করা (দলে ভিড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ভেড়া2 [ bhēḍ়ā2 ] বি. তৃণভোজী রোমন্হনকারী ও গায়ে পুরু কোঁচকানো লোমযুক্ত স্তন্যপায়ী প্রাণীবিশেষ, মেষ। [সং. ভেড়, ভেড়ক]। ভেড়াকান্ত বি. 1 আস্ত বোকা, বোকার সেরা; 2 অতি নিরীহ ও অতিবোকা লোক।...

ভেড়া

ভেটেরখানা

ভেটেরখানা [ bhēṭēra-khānā ] বি. 1 সরাই, চটি (ভেটেরাখানায় বসে বিশ্রাম নেওয়া); 2 (আল.) হট্টগোলের স্হান, যেখানে খুব হইচই হয় (তোমরা যে এখানে ভেটেরাখানা বসিয়ে দিয়েছ)। [হি. ভাটিয়ারা + ফা. খানা]।

ভেটা

ভেটা [ bhēṭā ] ক্রি. (বর্ত. অপ্র.) সাক্ষাত্ করা বা পাওয়া; মিলিত হওয়া (‘ভেটিবারে চাই’)। [হি. ভেট + বাং. আ]।

ভেজাল

ভেজাল1 [ bhējāla1 ] বি. 1 যে খারাপ জিনিস অন্য ভালো জিনিসের সঙ্গে মিশানো হয়; 2 খারাপ জিনিসের মিশ্রণ (মশলায় ভেজাল, তেলে ভেজাল)। ☐ বিণ. নিকৃষ্ট জিনিস মেশানো হয়েছে এমন, খাঁটি বা বিশুদ্ধ নয় এমন (ভেজাল তেল, ভেজাল মশলা)। [দেশি]। ভেজাল2 [ bhējāla2 ] দ্র ভ্যাজাল।