ভেজা

ভেজা1 [ bhējā1 ] ক্রি. পাঠানো। [হি. √ ভেজ]। ভেজা2 [ bhējā2 ] ক্রি. ভেজানো। [প্রাকৃ. √ ভিজ্জ]। ভেজানো ক্রি. বি. দরজা ইত্যাদি আলতো করে বন্ধ করা, দরজার কপাট খিল না দিয়ে জোড়া লাগানো। ☐ বিণ. উক্ত অর্থে (ভেজানো দরজা)।

ভ্যাঙানো

ভেঙানো, ভ্যাঙানো [ bhēṅānō, bhyāṅānō ] ক্রি. বি. ভেংচানো, মুখভঙ্গি করা। [বাং. √ ভেঙা]।

ভেঙানো

ভেঙানো, ভ্যাঙানো [ bhēṅānō, bhyāṅānō ] ক্রি. বি. ভেংচানো, মুখভঙ্গি করা। [বাং. √ ভেঙা]।

ভেকো

ভেকো [ bhōkō ] বিণ. 1 বোকা, নির্বোধ; 2 হতবম্ব, হতবুদ্ধি, ঘাবড়ে গেছে এমন (এমন ভেকো বনে গেলে কেন?)। [দেশি-তু. ভ্যাবাচ্যাকা]।

ভেকী

ভেকী স্ত্রী. ভেক1 [ bhēka1 ] বি. 1 সন্ন্যাসী বা বৈরাগীর ধর্ম; 2 বৈরাগীর বেশ; 3 ছদ্মবেশ (ভেক ধরা)। [< সং. ভৈক্ষ্য]। ভেক2 [ bhēka2 ] বি. ব্যাং। [সং. √ ভী + ক]।

ভেকধারী

ভেকধারী (-রিন্) বিণ. 1 ছদ্মবেশ ধারণকারী; 2 সংসার ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছে এমন।

ভেক

ভেক1 [ bhēka1 ] বি. 1 সন্ন্যাসী বা বৈরাগীর ধর্ম; 2 বৈরাগীর বেশ; 3 ছদ্মবেশ (ভেক ধরা)। [< সং. ভৈক্ষ্য]। ভেকধারী (-রিন্) বিণ. 1 ছদ্মবেশ ধারণকারী; 2 সংসার ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছে এমন। ভেক2 [ bhēka2 ] বি. ব্যাং। [সং. √ ভী + ক]। স্ত্রী. ভেকী।

ভেংচি

ভেংচি বি. মুখভঙ্গি, রাগ ঠাট্টা প্রভৃতি প্রকাশের জন্য মুখের বিকৃতি (ভেংচি কাটা)।

ভেংচানো

ভেংচানো [ bhēñcānō ] ক্রি. বি. মুখ বিকৃত করে বিদ্রুপ করা; রাগ বা ঠাট্টা প্রকাশের জন্য মুখ বিকৃত করা বা মুখভঙ্গি করা। [ভেঙানো দ্র]। ভেংচি বি. মুখভঙ্গি, রাগ ঠাট্টা প্রভৃতি প্রকাশের জন্য মুখের বিকৃতি (ভেংচি কাটা)।

ভৃতিভুক

ভৃতিভুক (-ভুজ্) বিণ. বেতনগ্রহণকারী, বেতনভোগী।