ব বত্সর বত্সর (বৎসর) [ batsara ] বি. ১. বছর, বারো মাস, বর্ষ; ২. অব্দ, সন। [সং. বস্ + সর]। বিণ. বাত্সরিক।
ব বড়া বড়া [ baḍ়ā ] বি. ১. পিষ্ট খাদ্যদ্রব্যের ভাজা পিণ্ডবিশেষ (ডালের বড়া); ২. মিঠাইবিশেষ (তালের বড়া, রসবড়া)। [সং. বটক]।
ব বটুয়া বটুয়া [ baṭuẏā ] বি. (প্রধানত স্ত্রীলোকদের ব্যবহারে জন্য) কাপড়ের তৈরি ছোটো থলি। [ওড়ি > হি. বটুয়া]।
ব বটা বটা [ baṭā ] ক্রি. (আঞ্চ.) হওয়া (তুমি কে বট, তুই কে বটিস, আমি রাজা বটি)। [সং. √ বৃত্ + বাং. আ]।
ব বঞ্জুল বঞ্জুল [ bañjula ] বি. ১. বেতস, বেত; ২. অশোক ফুল বা গাছ; ৩. স্হলপদ্মবিশেষ; ৪. পাখিবিশেষ। ☐ বিণ. বাঁকা, বক্র। [সং. √ বঞ্চ্ + উল]।