ব বজ্জাত বজ্জাত [ bajjāta ] বিণ. দুষ্ট, বদমাশ, দুর্বৃত্ত (‘হতভাগা মাতাল বেঁটে বজ্জাত’: রাজ. বসু)। [ফা. বদ্জাত]। বজ্জাতি বি. বজ্জাতের আচরণ, বদমায়েশি।
ব বজায় বজায় [ bajāẏa ] বিণ. কায়েম, বলবত্, রক্ষিত, অক্ষুণ্ণ আছে এমন (চাকরি বজায় আছে, সম্মান বজায় রইল)। [ফা. বজাএ]।
ব বচসা বচসা [ bacasā ] বি. তর্কাতর্কি; ঝগড়া (সামান্য ব্যাপার নিয়ে বচসা বেধে গেল)। [সং. বচস্ + বাং. আ (স্বার্থে)]।