ব বদ্বীপ বদ্বীপ [ badbīpa ] বি. সমুদ্রের নিকটবর্তী নদীর পলি দিয়ে সৃষ্ট ‘ব’ এই আকারের জলবেষ্টিত ত্রিকোণ ভূভাগ, delta. [বাং. ব (সদৃশ ত্রিকোণ) + সং. দ্বীপ]।
ব বদান্য বদান্য [ badānya ] বিণ. ১. দানশীল; ২. উদার; ৩. (বর্ত. অপ্র.) সদ্বক্তা, প্রিয়ভাষী। [সং. √ বদ্ + আন্য]। বি. বদান্যতা।
ব বদ্রীনাথ বদরীনাথ, বদ্রীনাথ [ badarīnātha, badrīnātha ] বি. বদরী-নামক পর্বতশৃঙ্গে বিরাজিত মহাদেবের মূর্তি। [সং. বদরী + নাথ, বদ্রী + নাথ]।
ব বদরীনাথ বদরীনাথ, বদ্রীনাথ [ badarīnātha, badrīnātha ] বি. বদরী-নামক পর্বতশৃঙ্গে বিরাজিত মহাদেবের মূর্তি। [সং. বদরী + নাথ, বদ্রী + নাথ]।
ব বদরিকাশ্রম বদরিকাশ্রম [ badarikāśrama ] বি. হিমালয়ের কোলে গাড়োয়াল অঞ্চলে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ। [সং. বদরিকা (দ্বারা সমাবৃত) + আশ্রম]।