বলকর

বলকর, বলকারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়।

বল

বল1 [ bala1 ] বি. 1 খেলার ভাঁটা বা গোলক; 2 গোলাকার ফাঁপা বা নিরেট খেলবার গোলক (ফুটবল, বল নিয়ে লোফালুফি)। [ইং. ball]। বল2 [ bala2 ] বি. ইয়োরোপীয় নাচবিশেষ (বলনাচ)। [ইং. ball]। বল3 [ bala3 ] বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য (‘এত বল নাইরে তোমার’: রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। বলকর, বলকারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। বলগর্বিত, বলদৃপ্ত বিণ. শক্তিমত্ত। বলদ বিণ. বলকারক। বলপূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে...

বর্হী

বর্হিণ, বর্হী (-হিন্) বি. ময়ূর।

বর্হ

বর্হ [ barha ] বি. ময়ূরপুচ্ছ। [সং. √ বর্হ্ + অ]। বর্হিণ, বর্হী (-হিন্) বি. ময়ূর।

বর্ষীয়সী

বর্ষীয়সী স্ত্রী. বর্ষীয়ান, (বর্জি.) বর্ষীয়ান্ [ barṣīẏāna, (barji.) barṣīẏān ] (-য়স্) বিণ. 1 (দুইয়ের মধ্যে) অধিকতর বৃদ্ধ বা বয়স্ক; 2 অতিশয় বৃদ্ধ; 3 (অশু. কিন্তু বাংলায় চলিত) বর্ষিষ্ঠ (বর্ষীয়ান লোককে সম্মান করা)। [সং. বৃদ্ধ + ঈয়স্]।

বর্ষীয়ান

বর্ষীয়ান, (বর্জি.) বর্ষীয়ান্ [ barṣīẏāna, (barji.) barṣīẏān ] (-য়স্) বিণ. 1 (দুইয়ের মধ্যে) অধিকতর বৃদ্ধ বা বয়স্ক; 2 অতিশয় বৃদ্ধ; 3 (অশু. কিন্তু বাংলায় চলিত) বর্ষিষ্ঠ (বর্ষীয়ান লোককে সম্মান করা)। [সং. বৃদ্ধ + ঈয়স্]। স্ত্রী. বর্ষীয়সী।

বর্ষীয়া

-বর্ষীয়া স্ত্রী. -বর্ষীয় [ -barṣīẏa ] বিণ. (সমাসে পরপদে) বয়সযুক্ত (ষোড়শবর্ষীয় বালক)। [সং. √ বর্ষ + ঈয়]।  

বর্ষীয়

-বর্ষীয় [ -barṣīẏa ] বিণ. (সমাসে পরপদে) বয়সযুক্ত (ষোড়শবর্ষীয় বালক)। [সং. √ বর্ষ + ঈয়]। স্ত্রী. -বর্ষীয়া।

বর্ষাবসান

বর্ষাবসান [ barṣāba-sāna ] বি. বর্ষার শেষ। [সং. বর্ষা1 + অবসান]