বলবান

বলবান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. বলবতী।

বলবন্ত

বলবন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]।

বলবত্তা

বলবত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা।

বলবত্

বলবত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)।

বলপ্রয়োগ

বলপ্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)।

বলপূর্বক

বলপূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)।

বলদ

বলদ1 [ balada1 ] বিণ. বলকারক। দ্র বল। বলদ2 [ balada2 ] বি. 1 বৃষ, ষাঁড়; 2 গাড়ি-টানা বা হাল-টানা বৃষ। [সং. বলীর্বদ]।

বলকারক

বলকর, বলকারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়।