বর্ষাত্যয়

বর্ষাত্যয় [ barṣātyaẏa ] বি. 1 বর্ষা বা বৃষ্টির অবসান; 2 শরত্কাল। [সং. বর্ষা1 + অত্যয়]।

বর্ষাতি

বর্ষাতি1 [ barṣāti1 ] বি. 1 ছাতা; 2 বৃষ্টির জল থেকে দেহ বাঁচাবার জামাবিশেষ, ওআটারপ্রুফ কোট। [হি. বর্সাতী]। বর্ষাতি2 [ barṣāti2 ] বিণ. বর্ষাকালে জাত বা উত্পন্ন (বর্ষাতি ফসল)। [সং. বর্ষজাত > বর্ষাত + বাং. ই]।

বর্ষা

বর্ষা1 [ barṣā1 ] বি. 1 যে ঋতুতে বৃষ্টি হয়, প্রাবৃট্কাল (এই ফুল বর্ষায় ফোটে); 2 বৃষ্টি, বৃষ্টিপাত (এই বর্ষায় বাইরে বেরিয়ো না)। [সং. √ বৃষ্ + অ + আ]। বর্ষা2 [ barṣā2 ] ক্রি. (কাব্যে) বর্ষণ করা (‘যদি বর্ষে মাঘের শেষ’: খনার বচন)। [সং. √ বৃষ্ + বাং. আ]।

বর্ষণমন্দ্রিত

বর্ষণমন্দ্রিত বিণ. বৃষ্টির শব্দে মুখর (‘বর্ষণমন্দ্রিত অন্ধকারে’: রবীন্দ্র)।

বর্ষণ

বর্ষণ [ barṣaṇa ] বি. 1 বৃষ্টিপাত, বৃষ্টি, ধারাপতন (অকালবর্ষণ); 2 অকাতরে দান (উপদেশবর্ষণ, অনুগ্রহবর্ষণ); 3 উপর থেকে নীচে ছড়িয়ে দেওয়া। [সং. √ বৃষ্ + অন]। বর্ষণমন্দ্রিত বিণ. বৃষ্টির শব্দে মুখর (‘বর্ষণমন্দ্রিত অন্ধকারে’: রবীন্দ্র)। বর্ষণোন্মুখ বিণ. বৃষ্টির উপক্রম হয়েছে এমন।