বিতৃষ্ণা

বিতৃষ্ণা বি. 1 তৃষ্ণার অভাব; 2 অনিচ্ছা, অরুচি (ধূমপানে বিতৃষ্ণা); 3 উদাসীনতা, নিস্পৃহতা।

বিতৃষ্ণ

বিতৃষ্ণ [ bitṛṣṇa ] বিণ. 1 তৃষ্ণাহীন; 2 নিস্পৃহ, উদাসীন; 3 রুচিহীন; 4 বিমুখ (সংসারধর্মে বিতৃষ্ণ)। [সং. বি + তৃষ্ণা + সমাসান্ত]। বিতৃষ্ণা বি. 1 তৃষ্ণার অভাব; 2 অনিচ্ছা, অরুচি (ধূমপানে বিতৃষ্ণা); 3 উদাসীনতা, নিস্পৃহতা।

বিতীর্ণ

বিতীর্ণ [ bitīrṇa ] বিণ. 1 ব্যাপ্ত; 2 বিতরিত; 3 উত্তীর্ণ। [সং. বি + √ তৃ + ত]।

বিতিকিচ্ছিরি

বিতিকিচ্ছি, বিতিকিচ্ছিরি [ biti-kicchi, biti-kicchiri ] বিণ. বিচিকিচ্ছি -র রূপভেদ: বিশ্রী, বিকটাকার, উত্কট আকারবিশিষ্ট; অস্বস্তিকর। [বিচিকিচ্ছি দ্র]।

বিতিকিচ্ছি

বিতিকিচ্ছি, বিতিকিচ্ছিরি [ biti-kicchi, biti-kicchiri ] বিণ. বিচিকিচ্ছি -র রূপভেদ: বিশ্রী, বিকটাকার, উত্কট আকারবিশিষ্ট; অস্বস্তিকর। [বিচিকিচ্ছি দ্র]।

বিতান

বিতান [ bitāna ] বি. 1 চন্দ্রাতপ, চাঁদোয়া (লতাবিতান); 2 মণ্ডপ; 3 পুঞ্জ, নিচয় (পুষ্পবিতান); 4 তাঁবু; 5 (বিরল) যজ্ঞ বা যজ্ঞবেদি। [সং. বি + √ তন্ + অ]।

বিতাড়ন

বিতাড়ন [ bitāḍ়na ] বি. তাড়ানো, তাড়িয়ে দেওয়া। [সং. বি + তাড়ন]। বিতাড়িত বিণ. তাড়িয়ে দেওয়া হয়েছে এমন; বহিষ্কৃত।

বিতস্তি

বিতস্তি [ bitasti ] বি. বিঘত, আধহাত পরিমিত বা দ্বাদশাঙ্গুলি পরিমিত মাপ। [সং. বি + √ তস্ + তি]।

বিতস্তা

বিতস্তা [ bitastā ] বি. পাঞ্জাবের প্রাচীন নদীবিশেষ, বর্তমান ঝিলম।

বিতল

বিতল [ bitala ] বি. পুরাণোক্ত সপ্ত পাতালের দ্বিতীয়টি। [সং. বি + তল]।