বিথার

বিথার [ bithāra ] বিণ. (কাব্যে) 1 ছড়ানো, আলুলায়িত (‘কেশবেশ যদি বিথার হইল’: চণ্ডী); 2 পরিব্যাপ্ত, পরিপূর্ণ (‘স্রোত বিথার জলে’: মু.গু.)। ☐ বি. (কাব্যে) বিস্তার। [সং. বিস্তার]। বিথারা ক্রি. (কাব্যে) বিস্তার করা বা হওয়া, ছড়ানো (‘দুহাত বিথারি’: রবীন্দ্র; ‘নিত্যানন্দ করুণা বিথারে’: জ্ঞান.)।

বিথান

বিথান [ bithāna ] বিণ. (কাব্যে) 1 বিস্রস্ত, আলুথালু; 2 স্হানভ্রষ্ট। [সং. বিস্হান]।

বিত্রস্ত

বিত্রস্ত [ bitrasta ] বিণ. অতিশয় ভীত, সন্ত্রস্ত। [সং. বি + ত্রস্ত]।

বিত্তহীন

বিত্তহীন বিণ. ধনহীন, ঐশ্বর্যহীন; দরিদ্র।

বিত্তশালী

বিত্তবান (-বত্), বিত্তশালী (-লিন্) বিণ. সম্পদশালী, ধনী।

বিত্তবান

বিত্তবান (-বত্), বিত্তশালী (-লিন্) বিণ. সম্পদশালী, ধনী।

বিত্ত

বিত্ত [ bitta ] বি. ধন, সম্পদ। [সং. √ বিদ্ (=লাভ) + ত]। বিত্তবান (-বত্), বিত্তশালী (-লিন্) বিণ. সম্পদশালী, ধনী। বিত্তলাভ বি. ধনলাভ। বিত্তশাঠ্য বি. কৃপণতা। বিত্তহীন বিণ. ধনহীন, ঐশ্বর্যহীন; দরিদ্র। বিত্তেশ বি. 1 ধনপতি; 2 যক্ষরাজ কুবের।