বিদর্ভ

বিদর্ভ [ bidarbha ] বি. বিদর অঞ্চলের প্রাচীন নাম। [সং. বি (বিগত) + দর্ভ (কুশ, কাশতৃণ)]।

বিদরি

বিদরি [ bidari ] বি. এক ধাতুপাত্রে অন্য ধাতু দিয়ে খোদাই করা নকশা বা কারুকার্য। [হি. বিদরী]।

বিদরা

বিদরা [ bidarā ] ক্রি. (কাব্যে) বিদীর্ণ হওয়া বা করা (‘বিদরে পরান’)। [সং. বি + √ দৃ + বাং. আ]।

বিদঘুটে

বিদঘুটে [ bida-ghuṭē ] বিণ. 1 কুত্সিত, বিশ্রী (বিদঘুটে চেহারা, বিদঘুটে স্বভাব); 2 জটিল। [দেশি]।

বৈদগ্ধ্য

বৈদগ্ধ, বৈদগ্ধ্য [ baidagdha, baidagdhya ] বি. 1 বিদগ্ধের ভাব; 2 পাণ্ডিত্য; 3 রসবোধ; 4 নিপুণতা, দক্ষতা (বাগ্বৈদগ্ধ্য)। [সং. বিদগ্ধ + অ, য]। বৈদগ্ধ্য বি. পাণ্ডিত্য, বিদ্যাবত্তা; রসজ্ঞতা।

বিদগ্ধা

বিদগ্ধা বিণ. বিদগ্ধ -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. রসগ্রহণে সমর্থা বা সুরসিকা নায়িকা।

বিদগ্ধ

বিদগ্ধ [ bidagdha ] বিণ. 1 পণ্ডিত, বিদ্বান; 2 রসজ্ঞ, রসিক; 3 নিপুণ। [সং. বি (=বিশেষরূপে) + দগ্ধ (=ভস্মীভূত অজ্ঞান যার, এই অর্থে)। বিদগ্ধা বিণ. বিদগ্ধ -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. রসগ্রহণে সমর্থা বা সুরসিকা নায়িকা। বিদগ্ধসমাজ বি. পণ্ডিতমহল; রসিকজনসমূহ। বৈদগ্ধ্য বি. পাণ্ডিত্য, বিদ্যাবত্তা; রসজ্ঞতা।

বিদংশ

বিদংশ [ bidaṃśa ] বি. 1 চাট, অবদংশ; মদ ইত্যাদির সঙ্গে ভক্ষ্য রুচিকর খাবার; 2 দংশন। [সং. বি + √ দন্শ্ + অ]।

বিথারা

বিথারা ক্রি. (কাব্যে) বিস্তার করা বা হওয়া, ছড়ানো (‘দুহাত বিথারি’: রবীন্দ্র; ‘নিত্যানন্দ করুণা বিথারে’: জ্ঞান.)।