বিতর্কিকা

বিতর্কিকা বি. 1 সামান্য তর্কাতর্কি; 2 তর্ক বিতর্কের আসর, সংবাদপত্রাদিতে আলোচনা বা তর্কাতর্কি প্রকাশের স্হান বা কলাম। [সং. বিতর্ক + বাং. ইকা (ক্ষুদ্রার্থে)]।

বিতর্কিত

বিতর্কিত বিণ. 1 বাদ-বিসংবাদের বিষয়ীভূত, আলোচিত; যা নিয়ে তর্ক ও বিচার চলছে অর্থাত্ যার গুণাগুণ বা সত্যাসত্য এখনও নিষ্পন্ন হয়নি (বিতর্কিত বিষয়); 2 অনুমিত; 3 অনিশ্চিত।

বিতরিত

বিতরিত বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বিতরণ করা হয়েছে এমন, বণ্টিত, বিতীর্ণ।

বিতরা

বিতরা (কাব্যে) ক্রি. বিতরণ করা, বিলানো (‘বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে’: রবীন্দ্র)।

বিতরণ

বিতরণ বি. বিলিয়ে দেওয়া; বণ্টন বা ভাগ করে দেওয়া; বহু লোককে দান করা।

বিতরক

বিতরক [ bitaraka ] বিণ. বিতরণকারী, যে বণ্টন করে বা বিলিয়ে দেয়। [সং. বি + √ তৃ+ অক]। বিতরণ বি. বিলিয়ে দেওয়া; বণ্টন বা ভাগ করে দেওয়া; বহু লোককে দান করা। বিতরা (কাব্যে) ক্রি. বিতরণ করা, বিলানো (‘বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে’: রবীন্দ্র)। বিতরিত বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বিতরণ করা হয়েছে এমন, বণ্টিত, বিতীর্ণ।

বিতনু

বিতনু [ bitanu ] বিণ. 1 সুন্দর, কমনীয়; 2 কৃশ, রোগা। [সং. বি + তনু]।

বিতদ্রু

বিতদ্রু [ bitadru ] বি. পাঞ্জাবের প্রাচীন নদীবিশেষ।

বিতথ্য

বিতথ, বিতথ্য [ bitatha, bitathya ] বিণ. 1 মিথ্যা; 2 বৃথা, নিষ্ফল; 3 (বাং.) বিশৃঙ্খল, পারিপাট্যহীন। [সং. বি + তথা, তথ্য]।

বিতথ

বিতথ, বিতথ্য [ bitatha, bitathya ] বিণ. 1 মিথ্যা; 2 বৃথা, নিষ্ফল; 3 (বাং.) বিশৃঙ্খল, পারিপাট্যহীন। [সং. বি + তথা, তথ্য]।