বিনতা

বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. কশ্যপমুনির পত্নী।

বিনত

বিনত [ binata ] বিণ. 1 নিচু হয়ে আছে এমন, অবনত, নত; 2 প্রণত; 3 নম্র (বিনত ভঙ্গি)। [সং. বি + নত]। বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. কশ্যপমুনির পত্নী। বিনতানন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়। বিনতি বি. 1 প্রণতি; 2 নম্রতা, বিনয়; 3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়।

বিন

বিন1 [ bina1 ] বি. 1 বরবটিজাতীয় শুঁটি; 2 মটরশুঁটি শিম প্রভৃতি বা তাদের গাছ। [ইং. bean]। বিন2 [ bina2 ] বি. বীণা। [সং. বীণা]। বিনকার বি. বীণাবাদক।

বিধ্বস্ত

বিধ্বস্ত [ bidhbasta ] বিণ. 1 সম্পূর্ণ বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত (বন্যাবিধ্বস্ত গ্রাম); 2 ইতস্তত বিক্ষিপ্ত। [সং. বি + √ ধ্বন্স্ + ত]।

বিধ্বংসী

বিধ্বংসী (-সিন্) বিণ. বিনাশকারী, ধ্বংসকারী (বিধ্বংসী অগ্নিকাণ্ড, বিধ্বংসী ভূমিকম্প)।

বিধ্বংসিত

বিধ্বংসিত বিণ. সম্পূর্ণ ধ্বংসিত বিনাশিত বা বিলোপিত।

বিধ্বংস

বিধ্বংস [ bidhbaṃsa ] বি. সম্পূর্ণ ধ্বংস বিনাশ বা লোপ। [সং. বি + ধ্বংস]। বিধ্বংসিত বিণ. সম্পূর্ণ ধ্বংসিত বিনাশিত বা বিলোপিত। বিধ্বংসী (-সিন্) বিণ. বিনাশকারী, ধ্বংসকারী (বিধ্বংসী অগ্নিকাণ্ড, বিধ্বংসী ভূমিকম্প)।

বিধৌত

বিধৌত [ bidhauta ] বিণ. 1 প্রক্ষালিত, মার্জিত; 2 ধৌত (নদীবিধৌত দেশ)। [সং. বি + ধৌত]। বিধৌতি বি. ধৌতি, ধোয়া।