বিনয়নম্র

বিনয়নম্র বিণ. বিনয়াবনত (বিনয়নম্র ব্যবহার)।

বিনয়

বিনয় [ binaẏa ] বি. 1 নম্রতা; 2 বিনীত নিবেদন, মিনতি; 3 শিক্ষা (তু. বৌ. শা. বিনয়পিটক); 4 দমন, শাসন। [সং. বি + √ নী + অ]। বিনয়নম্র বিণ. বিনয়াবনত (বিনয়নম্র ব্যবহার)। বিনয়াবনত বিণ. বিনয়ে অবনত; অতি বিনয়ী। স্ত্রী. বিনয়াবনতা। বিনয়ী (-য়িন্) বিণ. বিনয়যুক্ত, বিনীত।

বিনম্রতা

বিনম্রতা বি. বিনম্র [ binamra ] বিণ. 1 অতিশয় নম্র; 2 অতি বিনীত, বিনয়াবনত (বিনম্র সেবক, বিনম্র বচন)। [সং. বি + নম্র]।

বিনম্রা

বিনম্রা স্ত্রী. বিনম্র [ binamra ] বিণ. 1 অতিশয় নম্র; 2 অতি বিনীত, বিনয়াবনত (বিনম্র সেবক, বিনম্র বচন)। [সং. বি + নম্র]।

বিনম্র

বিনম্র [ binamra ] বিণ. 1 অতিশয় নম্র; 2 অতি বিনীত, বিনয়াবনত (বিনম্র সেবক, বিনম্র বচন)। [সং. বি + নম্র]। স্ত্রী. বিনম্রা। বি. বিনম্রতা।

বিনমিত

বিনমিত বিণ. বিনীত, বিনয়নম্র; অবনমিত।

বিনমন

বিনমন [ binamana ] বি. 1 বিনয়, নম্রতা; 2 অবনমন, নীচে নামানো, নিচু করা। [সং. বি + নমন]। বিনমিত বিণ. বিনীত, বিনয়নম্র; অবনমিত।

বিনতি

বিনতি বি. 1 প্রণতি; 2 নম্রতা, বিনয়; 3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়।

বৈনতেয়

বৈনতেয়, বিনতানন্দন [ bainatēẏa ] বি. 1 বিনতার পুত্র; 2 বিনতার পুত্র গরুড়; 3 বিনতার পুত্র অরুণ। [সং. বিনতা + এয়]।

বিনতানন্দন

বিনতানন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়।