বিধেয়ক

বিধেয়ক বি. প্রবর্তনের জন্য বিধানসভায় উপস্হাপিত আইনের খসড়া, bill (স.প.)।

বিধেয়

বিধেয় [ bidhēẏa ] বিণ. 1 বিধিসম্মত, ন্যায়সংগত, উচিত (এ কাজ বিধেয় নয়); 2 করণীয় (বিধেয় কর্মের অনুষ্ঠান); 3 বশীকৃত (বিধেয়াত্মা)। ☐ বি. 1 (ব্যাক.) যে বাক্যাংশ সম্বন্ধে কিছু বলা হয় অর্থাত্ ক্রিয়া ও তার সহযোগী শব্দসমূহ, predicate; 2 (দর্শ.) অপরিজ্ঞাত বিষয় বা বস্তু ‘অনুবাদ’-এর বিপরীত (‘অনুবাদ আগে পিছে বিধেয় স্হাপন’: চৈ. চ.)। [সং. বি + √ ধা + য]। বিধেয়ক বি. প্রবর্তনের জন্য বিধানসভায় উপস্হাপিত আইনের খসড়া, bill (স.প.)।

বিধৃতি

বিধৃতি বি. 1 গ্রেপ্তার, পাকড়াও; 2 ধারণ; 3 পরিধান।

বিধৃত

বিধৃত [ bidhṛta ] বিণ. 1 ধারণ করা হয়েছে এমন (অতীত-ভবিষ্যত্ ঐক্যসূত্রে বিধৃত); 2 ধৃত; 3 সযত্নে ধৃত; 4 পরিহিত (নববেশবিধৃত)। [সং. বি + ধৃত]। বিধৃতি বি. 1 গ্রেপ্তার, পাকড়াও; 2 ধারণ; 3 পরিধান।

বিধূয়মান

বিধূয়মান [ bidhūẏamāna ] বিণ. কম্পিত হচ্ছে এমন, কম্পমান (বিধূয়মান বৃক্ষশাখা)। [সং বি + √ ধু + শানচ্]।

বিধুরতা

বিধুরতা বি. বিধুর [ bidhura ] বিণ. 1 দুঃখিত, কাতর, ক্লিষ্ট (বিরহবিধুর, ‘মুখখানি কর মলিনবিধুর’: রবীন্দ্র); 2 ভীত; 3 বিমূঢ়; 4 বিকল, ভারাক্রান্ত (‘গন্ধবিধুর সমীরণে’: রবীন্দ্র)। [সং. বি + √ ধুর্ + অ]।

বিধুরা

বিধুরা স্ত্রী. বিধুর [ bidhura ] বিণ. 1 দুঃখিত, কাতর, ক্লিষ্ট (বিরহবিধুর, ‘মুখখানি কর মলিনবিধুর’: রবীন্দ্র); 2 ভীত; 3 বিমূঢ়; 4 বিকল, ভারাক্রান্ত (‘গন্ধবিধুর সমীরণে’: রবীন্দ্র)। [সং. বি + √ ধুর্ + অ]।

বিধুর

বিধুর [ bidhura ] বিণ. 1 দুঃখিত, কাতর, ক্লিষ্ট (বিরহবিধুর, ‘মুখখানি কর মলিনবিধুর’: রবীন্দ্র); 2 ভীত; 3 বিমূঢ়; 4 বিকল, ভারাক্রান্ত (‘গন্ধবিধুর সমীরণে’: রবীন্দ্র)। [সং. বি + √ ধুর্ + অ]। স্ত্রী. বিধুরা। বি. বিধুরতা।