বুকে ঢেকির পাড় পড়া
বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া।
বুকের পাটা
বুকের পাটা বি. 1বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস (‘তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা’: রা. প্র.)।
বুকের রক্ত চুষে খাওয়া
বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া।