বুক ফুলে ওঠা

বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া।

বুক দশ হাত হওয়া

বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া।

বুক ফাটা

বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া।

বুক ফাটে তো মুখ ফোটে না

বুক ফাটে তো মুখ ফোটে না — অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া।

বুকফাটা

বুকফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)।

বুক বাঁধা

বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা।

বুক ভাঙা

বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া।