বুক

বুক1 [ buka1 ] বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। বুকজল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। বুকজুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। বুকজোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ...

বুঁদি

বুঁদ2, বুঁদি [ bun̐da2, bun̐di ] বি. 1 ভুড়ভুড়ি, বুদ্বুদ; 2 ক্ষুদ্র বিন্দু বা ছোটো ফোঁটা; 3 (আঞ্চ.) খড় দিয়ে তৈরি প্রতিমার কাঠামো। [হি. বুঁদ < সং. বিন্দু]।

বুঁদ

বুঁদ1 [ bun̐da1 ] বিণ. বিভোর, বিহ্বল, অভিভূত (নেশায় বুঁদ হওয়া)। [দেশি]। বুঁদ2, বুঁদি [ bun̐da2, bun̐di ] বি. 1 ভুড়ভুড়ি, বুদ্বুদ; 2 ক্ষুদ্র বিন্দু বা ছোটো ফোঁটা; 3 (আঞ্চ.) খড় দিয়ে তৈরি প্রতিমার কাঠামো। [হি. বুঁদ < সং. বিন্দু]।

বুঁচকি

বুঁচকি [ bun̐caki ] বি. পুঁটুলি, ক্ষুদ্র বোঁচকা (সচ. বোঁচকা -র সহচর শব্দরূপে ব্যবহৃত)। [হি. বুকচী]।

বীর্যবান

বীর্যবান (-বত্), বীর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর। স্ত্রী. বীর্যবতী, বীর্যশালিনী।

বীর্যশালিনী

বীর্যবতী, বীর্যশালিনী স্ত্রী. বীর্যবান (-বত্), বীর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর।

বীর্যবতী

বীর্যবতী, বীর্যশালিনী স্ত্রী. বীর্যবান (-বত্), বীর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর।

বীর্যশালী

বীর্যবান (-বত্), বীর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; বীর। স্ত্রী. বীর্যবতী, বীর্যশালিনী।

বীর্যবন্ত

বীর্যবন্ত বিণ. বীর্যবান। [সং. বীর্য + বাং. বন্ত]।