বৃন্ত

বৃন্ত [ bṛnta ] বি. 1 ফুল ফল বা পাতার বোঁটা; 2 স্তনাগ্র, স্তনের বোঁটা। [সং. √ বৃ + ত, ন্ আগম (নি.)]। বৃন্তচ্যুত বিণ. বোঁটা থেকে খসে পড়েছে এমন (বৃন্তচ্যুত কুসুম)। বৃন্তহীন বিণ. বৃন্ত নেই এমন, বৃন্তচ্যুত (‘বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি’: রবীন্দ্র)।

বৃদ্ধ্যাজীব

বৃদ্ধ্যাজীব [ bṛddhyājība ] বিণ. বি. সুদখোর, মহাজন। [সং. বৃদ্ধি (=সুদ) + আজীব]।

বৃদ্ধপ্রপিতামহী

বৃদ্ধপ্রপিতামহী স্ত্রী. বৃদ্ধপ্রপিতামহ বি. প্রপিতামহের পিতা, পিতার প্রপিতামহ।

বৃদ্ধপ্রপিতামহ

বৃদ্ধপ্রপিতামহ বি. প্রপিতামহের পিতা, পিতার প্রপিতামহ। স্ত্রী. বৃদ্ধপ্রপিতামহী।

বৃদ্ধত্ব

বৃদ্ধত্ব বি. বৃদ্ধের ভাব বা অবস্হা, বার্ধক্য।

বৃদ্ধ

বৃদ্ধ [ bṛddha ] বিণ. 1 বুড়ো, বয়োজ্যেষ্ঠ (বৃদ্ধ লোক); 2 প্রবীণ (জ্ঞানবৃদ্ধ); 3 প্রাচীন, পুরাতন (বৃদ্ধ বট); 4 বৃদ্ধিযুক্ত (প্রবৃদ্ধ)। ☐ বি. বুড়ো লোক, অধিকবয়স্ক ব্যক্তি (বৃদ্ধাশ্রম)। [সং. √ বৃদ্ + ত]। স্ত্রী. বৃদ্ধা। বৃদ্ধত্ব বি. বৃদ্ধের ভাব বা অবস্হা, বার্ধক্য। বৃদ্ধপ্রপিতামহ বি. প্রপিতামহের পিতা, পিতার প্রপিতামহ। স্ত্রী. বৃদ্ধপ্রপিতামহী। বৃদ্ধপ্রমাতামহ বি. প্রমাতামহের পিতা। স্ত্রী. বৃদ্ধপ্রমাতামহী। বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ বি. বুড়ো আঙুল, অঙ্গুষ্ঠ।