বৃন্দাবন

বৃন্দাবন [ bṛndā-bana ] বি. যমুনার তীরস্হ বৈষ্ণবতীর্থ হিসাবে পরিচিত বৃন্দানামক বন। [সং. বৃন্দা + বন]। বৃন্দাবনবিলাসিনী বি. রাধিকা। বৃন্দাবনি সারং বি. উচ্চাঙ্গনসংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ।

বৃন্দা

বৃন্দা [ bṛndā ] বি. 1 রাধিকার দূতী; 2 তুলসী গাছ। [সং.বৃন্দ + আ (স্ত্রী.)]।

বৃন্দ

বৃন্দ [ bṛnda ] বি. 1 গণ, সমূহ, সমষ্টি (প্রজাবৃন্দ); 2 শতকোটি সংখ্যা। ☐ বিণ. 1 সমবেত (বৃন্দগান); 2 শতকোটি সংখ্যক। [সং. √ বৃ + দ, ন্ আগম]। বৃন্দগান বি. সমবেত কণ্ঠে গীত গান। বৃন্দবাদন বি. সমবেত বাদ্য, orchestra.

বৃন্তাক

বৃন্তাক [ bṛntāka ] বি. বেগুন বা বেগুনগাছ। [সং. বৃন্ত + অক + অ]।

বৃন্তহীন

বৃন্তহীন বিণ. বৃন্ত নেই এমন, বৃন্তচ্যুত (‘বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি’: রবীন্দ্র)।

বৃন্তচ্যুত

বৃন্তচ্যুত বিণ. বোঁটা থেকে খসে পড়েছে এমন (বৃন্তচ্যুত কুসুম)।