বৃথামাংস

বৃথামাংস বি. দেবদেবীকে অনিবেদিত পশুমাংস।

বৃথা

বৃথা [ bṛthā ] বিণ. ক্রি-বিণ. অব্য. অকারণ, মিছিমিছি, নিরর্থক (বৃথা চেষ্টা, ‘বৃথাই মাথার ঘাম পায়ে ফেলি’: বিষ্ণু); নিষ্পল। [সং. √ বৃ + থা]। বৃথামাংস বি. দেবদেবীকে অনিবেদিত পশুমাংস।

বৃত

বৃত, বৃত্রাসুর [ bṛta, bṛtrāsura ] বি. দানব বা অসুরবিশেষ। [সং. √ বৃত্ + র, + অসুর]। বৃত্রহা (-হন্), বৃত্রারি বি. বৃত্র-সংহারক ইন্দ্র।

বৃত্রহা

বৃত্রহা (-হন্), বৃত্রারি বি. বৃত্র-সংহারক ইন্দ্র।

বৃত্রাসুর

বৃত, বৃত্রাসুর [ bṛta, bṛtrāsura ] বি. দানব বা অসুরবিশেষ। [সং. √ বৃত্ + র, + অসুর]। বৃত্রহা (-হন্), বৃত্রারি বি. বৃত্র-সংহারক ইন্দ্র।

বৃত্য

বৃত্য [ bṛtya ] বিণ. বরণীয়, বরেণ্য। [সং. √ বৃ + য, ত্ আগম]।

বৃত্তিমূলক শিক্ষা

বৃত্তিমূলক শিক্ষা বি. যে শিক্ষার সমাপনান্তে চাকরি পাবার যোগ্যতা অর্জিত হয়; কোনো বৃত্তি বা চাকরির সঙ্গে সম্পর্কিত শিক্ষা।

বৃত্তিভোগী

বৃত্তিভোগী (-গিন্) বিণ. চাকরি করে সংসার চলায় এমন, বৃত্তিজীবী।