ব বেঁটেখাটো বেঁটেখাটো বিণ. (সচ. মানুষ সম্পর্কে) ছোটোখাটো, কম উচ্চতাবিশিষ্ট, স্বাভাবিকের চেয়ে কম উচ্চতাবিশিষ্ট।
ব বেঁওতিজাল বেঁউতিজাল, বেঁওতিজাল [ bēm̐uti-jāla, bēm̐ōtijāla ] বি. মাছ ধরার জন্য মোটা সুতোয় বোনা জালবিশেষ যা সচ. নদীতে স্রোতের প্রতিকূলে পাতা থাকে। [দেশি]।
ব বেঁউতিজাল বেঁউতিজাল, বেঁওতিজাল [ bēm̐uti-jāla, bēm̐ōtijāla ] বি. মাছ ধরার জন্য মোটা সুতোয় বোনা জালবিশেষ যা সচ. নদীতে স্রোতের প্রতিকূলে পাতা থাকে। [দেশি]।
ব বেওয়ারিশ বেওয়ারিশ [ bēōẏāriśa ] বিণ. 1 মালিকহীন; 2 দাবিদার বা উত্তরাধিকারী নেই এমন (বেওয়ারিশ মাল, বেওয়ারিশ সম্পত্তি)। [ফা. বে + আ. বারিস]।
ব বেওজর বেওজর [ bēōjara ] বিণ. ওজরশূন্য; আপত্তিহীন। ☐ ক্রি-বিণ. বিনা ওজরে বা আপত্তিতে। [ফা. বে + আ. উজর্]।
ব বেইমানি বেইমানি বি. অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা (বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি পেয়েছে)। [বেইমান + বাং. ই]।
ব বেইমান বেইমান [ bēimāna ] বিণ. অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। [ফা. বে + আ. ইমান]। বেইমানি বি. অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা (বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি পেয়েছে)। [বেইমান + বাং. ই]।