ব বেইজ্জত বেইজ্জত [ bēijjata ] বিণ. 1 ইজ্জত, শ্লীলতা বা সম্মান নষ্ট হয়েছে এমন; 2 অপমানিত, অপদস্হ। ☐ বি. সম্মানহানি; শ্লীলতাহানি। [ফা. বে + আ. ইজ্জত্]। বেইজ্জতি বি. সম্মানহানি; শ্লীলতাহানি।
ব বেআবরু বেআবরু [ bēābaru ] বিণ. 1 পর্দা বা আবরণ সরিয়ে ফেলা হয়েছে এমন, আবরণহীন; 2 নির্লজ্জ; 3 ইজ্জতভ্রষ্ট। [ফা. বে + আবরু]।
ব বেআন্দাজি বেআন্দাজ, বেআন্দাজি [ bēāndāja, bēāndāji ] বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]।
ব বেআন্দাজ বেআন্দাজ, বেআন্দাজি [ bēāndāja, bēāndāji ] বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]।
ব বেয়াদব বেআদব, বেয়াদব [ bēādaba, bēẏādaba ] বিণ. 1 অশিষ্ট, অভদ্র; 2 ধৃষ্টতাপূর্ণ, ধৃষ্ট। [ফা. বে + আ. আদব্]। বেআদবি, বেয়াদবি বি. অশিষ্টতা, অভদ্রতা; ধৃষ্টতা।
ব বেআদব বেআদব, বেয়াদব [ bēādaba, bēẏādaba ] বিণ. 1 অশিষ্ট, অভদ্র; 2 ধৃষ্টতাপূর্ণ, ধৃষ্ট। [ফা. বে + আ. আদব্]। বেআদবি, বেয়াদবি বি. অশিষ্টতা, অভদ্রতা; ধৃষ্টতা।
ব বেআক্কেল বেআক্কেল [ bēākkēla ] বিণ. 1 বুদ্ধিহীন, বোকা; 2 কাণ্ডজ্ঞানহীন (বেআক্কেল লোক)। [ফা. বে + বাং. আক্কেল ( এ]।