বেকারভাতা

বেকারভাতা বি. বেকারদের ন্যূনতম অন্নবস্ত্রাদি সংস্হানের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থসাহায্য।

বেকারত্ব

বেকারত্ব বি. বেকারি -র অনুরূপ, বেকার অবস্হা।

বেকার

বেকার [ bēkāra ] বিণ. 1 কর্মহীন (সারাটা দিন বেকার গেল); 2 চাকুরিহীন, জীবিকাহীন (বেকার যুবক); 3 নিরর্থক, অনর্থক (বেকার খাটুনি)। ☐ বি. বেকার লোক। [ফা. বে + সং. কার (কর্ম)-তু-ফা. বেগার]। বেকারত্ব বি. বেকারি -র অনুরূপ। বেকারভাতা বি. বেকারদের ন্যূনতম অন্নবস্ত্রাদি সংস্হানের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থসাহায্য। বেকারি বি. বেকার অবস্হা (বেকারির জ্বালা)।

বেকায়দা

বেকায়দা [ bēkāẏadā ] বি. মুশকিল, সংকট (বেকায়দায় পড়া, বেকায়দায় ফেলা)। ☐ বিণ. কৌশল খাটানো যায় না এমন; শক্তি বা বুদ্ধির বহির্ভূত; অসুবিধাজনক। [ফা. বে + আ. কায়্দা]।

বেকানুনি

বেকানুন, বেকানুনি [ bēkānuna, bēkānuni ] বি. আইনলঙ্ঘন (বেকানুনি করা)। ☐ বিণ. নিয়মবহির্ভূত (বেকানুনি কারবার)। [ফা. বে + কানুন, + বাং. ই]।

বেকানুন

বেকানুন, বেকানুনি [ bēkānuna, bēkānuni ] বি. আইনলঙ্ঘন (বেকানুনি করা)। ☐ বিণ. নিয়মবহির্ভূত (বেকানুনি কারবার)। [ফা. বে + কানুন, + বাং. ই]।

বেকসুর খালাস

বেকসুর খালাস — নিরপরাধ বলে সাব্যস্ত হওয়ার ফলে অভিযুক্ত ব্যক্তির অভিযোগ থেকে মুক্তি।

বেকসুর

বেকসুর [ bēkasura ] বিণ. নির্দোষ, নিরপরাধ (হুজুর, আমি বেকসুর)। [ফা. বে + আ. কসূর]। বেকসুর খালাস — নিরপরাধ বলে সাব্যস্ত হওয়ার ফলে অভিযুক্ত ব্যক্তির অভিযোগ থেকে মুক্তি।

বেঁটে দেওয়া

বেঁটে দেওয়া [ bēn̐ṭē dēōẏā ] ক্রি. বি. বণ্টন করা; বিতরণ করা (ফলগুলো ছেলেদের মধ্যে বেঁটে দেওয়া হল)। [বাঁটা2 দ্র]।

বেঁটেখেঁটে

বেঁটেখেঁটে বিণ. বেঁটেখাটো, বেঁটেমতো (বেঁটেখেঁটে একটা লোক)।