ব বেপরোয়া বেপরোয়া [ bēparōẏā ] বিণ. 1 কিছুকে বা কাউকে গ্রাহ্য করে না এমন (বেপরোয়া গতিতে গাড়ি চালানো); 2 নির্ভয়; 3 লজ্জাসংকোচহীন। [ফা. বে + পর্বা]।
ব বেপরদা বেপরদা [ bēparadā ] বিণ. 1 আবরণহীন, উন্মুক্ত; 2 ঘোমটাহীন, গুণ্ঠনহীন; 3 অন্তঃপুরে থাকে না এমন; 4 বেআবরু। ☐ বি. (সংগীতে) সুরের ভুল পরদা। [ফা. বে +পর্দা]।
ব বেপন বেপথু, বেপন [ bēpathu, bēpana ] বি. কম্প, শিহরন (‘ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু’: সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপমান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]।
ব বেপথু বেপথু, বেপন [ bēpathu, bēpana ] বি. কম্প, শিহরন (‘ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু’: সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপমান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]।
ব বেনো বেনো [ bēnō ] বিণ. 1 বন্যাজাত বা বন্যাদ্বারা আনীত; বন্যাবাহিত; বন্যাপ্লাবিত (বেনো জমি, বেনো জল); 2 বন্যা-সংক্রান্ত। [বাং. বান + উয়া > ও]। বেনো জল বি. বন্যার জল (‘বুড়িচাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?’: জী. দা.)।
ব বেনিয়ান বেনিয়ান1 [ bēniẏāna1 ] বি. (প্রধানত ভারতের ইয়োরোপীয়) ব্যবসায় প্রতিষ্ঠানের দালাল বা মুতসুদ্দি, যে মূল্য আদান প্রদানের জন্য প্রতিষ্ঠানের কাছে দায়ী থাকে। [সং. বণিক্]। বেনিয়ান2 [ bēniẏāna2 ] বি. খাটো কোর্তাবিশেষ, পুরুষের গেঞ্জিজাতীয় জামাবিশেষ। [আ. বয়নিয়ন্]।