বেবুন

বেবুন [ bēbuna ] বিণ. (প্রধানত দক্ষিণ এশিয়া ও আফ্রিকার) লম্বামুখ বড়ো বাঁদরবিশেষ। [ইং. baboon]।

বেবাক

বেবাক [ bēbāka ] বিণ. বি. (বর্ত. প্রধানত আঞ্চ.) সমস্ত, সমুদায় (বেবাক সম্পত্তি, বেবাক লোক)। [ফা. বে + আ. বাকী]।

বেবন্দোবস্ত

বেবন্দোবস্ত [ bēbandōbasta ] বি. অব্যবস্হা, বিশৃঙ্খলা। ☐ বিণ. বিশৃঙ্খল। [ফা. বে + বন্দ্-ও-বস্ত্]।

বেবন্দেজ

বেবন্দেজ [ bēbandēja ] বিণ. অগোছালো, বিশৃঙ্খলা, ব্যবস্হাহীন। [ফা. বে + বন্দিশ]।

বেফয়দা

বেফায়দা, বেফয়দা [ bēphāẏadā, bēphaẏadā ] বিণ. ক্রি-বিণ. 1 অনর্থক; মিছিমিছি (বেফায়দা এতগুলো টাকা খরচ হয়ে গেল); 2 ব্যর্থ। [ফা. বে + আ. ফাইদ্হ]।

বেফায়দা

বেফায়দা, বেফয়দা [ bēphāẏadā, bēphaẏadā ] বিণ. ক্রি-বিণ. 1 অনর্থক; মিছিমিছি (বেফায়দা এতগুলো টাকা খরচ হয়ে গেল); 2 ব্যর্থ। [ফা. বে + আ. ফাইদ্হ]।

বেফাঁস

বেফাঁস [ bēphām̐sa ] বিণ. 1 (সচ. গুপ্ত তথ্যাদি সম্বন্ধে) প্রকাশিত, ব্যক্ত (কথাটা বেফাঁস হয়ে গেছে); 2 অসংযত, অভদ্রোচিত, অস্বস্তিজনক (মুখ দিয়ে একটা বেফাঁস কথা বেরিয়ে গেছে); 3 আলগা, বন্ধনহীন। [ফা. বে + ফাঁস]।

বেপোট

বেপোট [ bēpōṭa ] বি. গরমিল, অসংগতি (হিসাবের সঙ্গে মালের বেপোট)। [ফা. বে + বাং. পোট (=মিল)]।

বেপাত্তা

বেপাত্তা [ bēpāttā ] বিণ. নিরুদ্দেশ, নিখোঁজ, যার কোনো সন্ধান জানা নেই (আসামি বেপাত্তা)। [ফা. বে + বাং. পাত্তা (< হি. পতা)]।

বেপাড়া

বেপাড়া [ bēpāḍ়ā ] বি. ভিন্ন পাড়া বা পল্লি (বেপাড়ায় এসে মস্তানি করে যাওয়া চলবে না)। [ফা. বে + বাং. পাড়া]।