বেনিয়ম

বেনিয়ম [ bēniẏama ] বি. 1 বিশৃঙ্খলা, অব্যবস্হা; 2 বিধিভঙ্গ (কোনো বেনিয়ম চলবে না)। [ফা. বে + সং. নিয়ম]।

বেনারসি

বেনারসি, (বর্জি.) বেনারসী [ bēnārasi, (barji.) bēnārasī ] বিণ. বেনারস বা বারাণসীতে প্রস্তুত বা উপজাত (বেনারসি শাড়ি)। ☐ বি. বেনারসি শাড়ি। [বাং. বেনারস + ই]।

বেনামি

বেনামা, বেনামি বিণ. 1 প্রকৃত মালিকের নাম গোপন করে অন্যের নাম মালিকরূপে প্রচার করা হয়েছে এমন (বেনামা সম্পত্তি); 2 লেখকের বা প্রেরকের নামের উল্লেখ নেই এমন (বেনামা চিঠি); 3 নামহীন (বেনামি ফুল)।

বেনামা

বেনামা, বেনামি বিণ. 1 প্রকৃত মালিকের নাম গোপন করে অন্যের নাম মালিকরূপে প্রচার করা হয়েছে এমন (বেনামা সম্পত্তি); 2 লেখকের বা প্রেরকের নামের উল্লেখ নেই এমন (বেনামা চিঠি); 3 নামহীন (বেনামি ফুল)।

বেনামদার

বেনামদার বি. প্রকৃত মালিকের বদলে যার নাম ব্যবহৃত হয়েছে।

বেনাম

বেনাম [ bēnāma ] বি. প্রকৃত মালিক কর্তা প্রণেতা প্রভৃতির নামের বদলে ব্যবহৃত অন্য ব্যক্তির নাম। [ফা. বে + বাং. নাম]। বেনামদার বি. প্রকৃত মালিকের বদলে যার নাম ব্যবহৃত হয়েছে। বেনামা, বেনামি বিণ. 1 প্রকৃত মালিকের নাম গোপন করে অন্যের নাম মালিকরূপে প্রচার করা হয়েছে এমন (বেনামা সম্পত্তি); 2 লেখকের বা প্রেরকের নামের উল্লেখ নেই এমন (বেনামা চিঠি); 3 নামহীন (বেনামি ফুল)।

বেনাবন

বেনাবন বি. বেনা বা ঘাসজাতীয় গাছের ঝোপ।

বেনা

বেনা [ bēnā ] বি. সুগন্দ তৃণবিশেষ, খসখস। [< সং. বীরণ]। বেনাবন বি. বেনা বা ঘাসজাতীয় গাছের ঝোপ। বেনার মূল বি. বেনার শিকড়, উশীর। বেনাবনে মুক্তো ছড়ানো ক্রি. বি. (আল.) অপাত্রে মূল্যবান বস্তু উপদেশ ইত্যাদি দান করা।