বেলদারনি

বেলদারনি স্ত্রী. বেলদার2 [ bēladāra2 ] বি. খনক, যে বা যারা কোদাল দিয়ে মাটি কেটে রাস্তা তৈরি করে। [হি. বেল (=কোদাল) + ফা. দার]।

বেল্ট

বেল্ট্, বেল্ট [ bēlṭ, bēlṭa ] বি. কোমরবন্ধ। [ইং. belt]।

বেলচা

বেলচা [ bēlacā ] বি. কোদালজাতীয় খননের যন্ত্রবিশেষ। [হি. বেলচা]।

বেলদার

বেলদার1 [ bēladāra1 ] বিণ. ওইরকম ফিতেওয়ালা (বেলদার কাপড়, বেলদার ব্লাউজ)। বেলদার2 [ bēladāra2 ] বি. খনক, যে বা যারা কোদাল দিয়ে মাটি কেটে রাস্তা তৈরি করে। [হি. বেল (=কোদাল) + ফা. দার]। স্ত্রী. বেলদারনি।

বেল পাকলে কাকের কী

বেল পাকলে কাকের কী (আল.) উপভোগ করতে অক্ষম ব্যক্তির পক্ষে উত্কৃষ্ট সামগ্রীর প্রতি লোভ করা নিরর্থক।

বেলশুঁঠ

বেলশুঁঠ বি. বেলের শুকানো টুকরো বা ফালি।

বেল

বেল1 [ bēla1 ] বি. বেলফুল, বেলি, মল্লিকা। [প্রাকৃ. বেল্লি]। বেল2 [ bēla2 ] বি. ঘণ্টা বা ঘণ্টার ধ্বনি (ছুটির বেল বেজেছে)। [ইং. bell]। বেল3 [ bēla3 ] বি. গাঁট বা গাঁটরি (এক বেল পাট)। [ইং. bale]। বেল4 [ bēla4 ] বি. আসামি যথাসময়ে (আদালতে) হাজির হবে এই শর্তে জামিন (বেল-এ খালাস হয়েছে)। [ইং. bail]। বেল5 [ bēla5 ] বি. কঠিন আবরণের ভিতরে শাঁস থাকে এমন গোলাকার ফলবিশেষ, বিল্বফল, শ্রীফল। [সং. বিল্ব]। বেলশুঁঠ বি. বেলের শুকানো টুকরো বা ফালি। বেল পাকলে কাকের কী (আল.) উপভোগ করতে অক্ষম ব্যক্তির পক্ষে উত্কৃষ্ট সামগ্রীর প্রতি লোভ করা নিরর্থক। বেল6 [ bēla6 ] বি....

বেরুশ

বেরুচ, বেরুশ [ bēruca, bēruśa ] বি. চার চাকার ঘোড়ার গাড়িবিশেষ। [ইং. barouche]।

বেরুচ

বেরুচ, বেরুশ [ bēruca, bēruśa ] বি. চার চাকার ঘোড়ার গাড়িবিশেষ। [ইং. barouche]।

বেরিবেরি

বেরিবেরি [ bēri-bēri ] বি. ভিটামিনের অভাবঘটিত শোথজাতীয় রোগবিশেষ। [ইং. beriberi]।