বেরাদার

বেরাদার [ bērādāra ] বি. 1 (কৌতু.) ভাই, জ্ঞাতি ইত্যাদি (ভাই বেরাদার মানি না); 2 বন্ধু। [ফা. বিরাদর্, ইং. brother]।

বেরসিক

বেরসিক [ bērasika ] বিণ. রসজ্ঞানহীন, অরসিক, রসিকতা করতে পারে না বা বোঝে না এমন। [ফা. বে + সং. রসিক]।

বেরিয়ে যাওয়া

বেরিয়ে যাওয়া ক্রি. বি. 1 বাহির হওয়া; 2 বাইরে যাওয়া; 3 স্হানত্যাগ করা; 4 (তথ্য, নথি, ফলাফল ইত্যাদি) প্রকাশিত হওয়া।

বেরোনো

বেরনো, বেরোনো [ bēranō, bērōnō ] ক্রি. বি. বাহির হওয়া (পরীক্ষার ফল বেরিয়েছে? তুমি কি এখন বেরোবে?)। [বাং. বের (বাহির) + আনো]। বেরিয়ে যাওয়া ক্রি. বি. 1 বাহির হওয়া; 2 বাইরে যাওয়া; 3 স্হানত্যাগ করা; 4 (তথ্য, নথি, ফলাফল ইত্যাদি) প্রকাশিত হওয়া।

বেরনো

বেরং

বেরং [ bēra ] বি. 1 বিকৃত রং; 2 অন্য রং (রংবেরং); 3 (তাসখেলায়) ডাকের বহির্ভূত রং। [হি. বিরংগ]।

বেয়ারিং

বেয়ারিং [ bēẏāri ] বিণ. 1 বিনা মাশুলে বা কম মাশুলে প্রেরিত (বেয়ারিং চিঠি); 2 (আল.) বিনা খরচায়। [ইং. bearing]।

বেয়ারা

বেয়ারা, বেহারা [ bēẏārā, bēhārā ] বি. 1 বাহক (পালকির বেয়ারা, ‘ছয় বেহারা মদ্দ তারা’: স. দ.); 2 পিয়ন (অফিসের বেয়ারা)। [ইং. bearer]।

বেয়াড়া

বেয়াড়া [ bēẏāḍ়ā ] বিণ. 1 বিশ্রী (বেয়াড়া ঠাট্টা); 2 বেঢপ, বেমানান (বেয়াড়া কথাবার্তা); 3 বাজে, বদ, অসুবিধাজনক (বেয়াড়া কাজ)। [< বাং. বেদাঁড়া]।

বেয়নেট

বেয়নেট [ bēẏa-nēṭa ] বি. রাইফেলের নলের সঙ্গে যুক্ত লম্বা ছুরিবিশেষ। [ইং. bayonet]।